ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মদনপুর বাসস্ট্যান্ডে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূঁইয়া হীরন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন শিশির, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, সহসভাপতি রহিম মীর,
মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তারা মিয়া, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার এবং মদনপুর ইউনিয়ন বিএনপি নেত্রী ও সাবেক মহিলা মেম্বার সাহার বানুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
র্যালিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দেওয়ানবাগ থেকে শুরু হওয়া মিছিলটি মদনপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।






















