ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।
বিজিএমইএ সভাপতি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে কারখানাগুলোর স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের এ খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর আগে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কারখানা বন্ধের সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংগঠনটির নেতারা।



























