ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘হোক কলরব’ এর ২০ বছর পূর্তিতে গাইবেন অর্ণব

ফটোকার্ড ডাউনলোড

দুই দশক আগে প্রকাশিত হয়েছিল সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় একক অ্যালবাম ‘হোক কলরব’। সময়ের ব্যবধানে অ্যালবামটির গান হয়ে উঠেছে শ্রোতাদের স্মৃতির অংশ।

এবার সেই অ্যালবামের ২০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় বিশেষ কনসার্টে গাইবেন অর্ণব। একই মঞ্চে আবারও শোনা যাবে অ্যালবামটির জনপ্রিয় গানগুলো।আগামী ২০ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বসবে এই সংগীত আয়োজন। সেখানে ‘হোক কলরব’, ‘তোমার জন্য’সহ নিজের জনপ্রিয় বেশ কয়েকটি গান পরিবেশন করবেন অর্ণব।

তার সঙ্গে মঞ্চে থাকবেন আরও তিন সংগীতশিল্পী—আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েক।২০০৬ সালে প্রকাশিত ‘হোক কলরব’ অ্যালবামটি সে সময় শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। বিশেষ করে অ্যালবামের শিরোনাম গানটি পেয়েছিল আলাদা জনপ্রিয়তা। প্রয়াত রাজীব আশরাফের লেখা গানটি ২০১৪ সালে ভারতের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম স্লোগানে পরিণত হয়।

একপর্যায়ে শিক্ষার্থীদের মুখে মুখে ছড়িয়ে পড়ে ‘হোক কলরব’ শব্দবন্ধটি।দীর্ঘ ২০ বছর পর অ্যালবামটির গানগুলো নিয়ে বিশেষ এই আয়োজনকে ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। আয়োজকদের প্রত্যাশা, অর্ণবের জনপ্রিয় গানগুলো আবারও শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যাবে পুরোনো স্মৃতির কাছে।

টোয়েন্টিজ কমিউনিকেশন্স আয়োজিত এই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করছে সেন্স ইট।

আপডেট সময় : ০৫:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬