ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষে অস্থির গাজীপুর, বন্ধ ঘোষণা ৭ পোশাক কারখানা

ফটোকার্ড ডাউনলোড

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈরে এখনো স্বাভাবিক হয়নি শিল্পাঞ্চলের পরিস্থিতি। এর মধ্যে নতুন করে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে ফিরে যেতে বাধ্য হন শ্রমিকরা। কেউ কেউ দীর্ঘসময় অপেক্ষা করেও কারখানা খোলা বা কাজে যোগদানের বিষয়ে নিশ্চিত হতে পারেননি। এতে কাজ হারানোর আশঙ্কার পাশাপাশি চরম অনিশ্চয়তায় পড়েছেন হাজারো শ্রমিক।

এদিন সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশপাশসহ মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন কারখানা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে কারখানার সামনে জড়ো হন শ্রমিকরা। তবে ফটকে ছুটির নোটিশ দেখে অনেকেই ফিরে যান। আবার কিছু শ্রমিককে দীর্ঘসময় কারখানার সামনে অপেক্ষা করতে দেখা যায়।

কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন, সফিপুর এবং রতনপুর এলাকার করণীসহ সাতটি কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানানো হয়েছে।

পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের পোষাক শ্রমিকেরা বলেন, প্রতিদিন কাজের জন্য কারখানায় আসতে হয়। কাজ না করলে সংসার চালানো কঠিন হয়ে পড়ে। তাই তারা কারখানা চালু রাখার পক্ষে। বেতন বাড়ানোর দাবিতে সবাই আন্দোলন করেছেন। সরকারও বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে। এখন তারা কাজে ফিরতে চান।

তারা আরও বলেন, প্রতিদিন কারখানায় এসে নতুন কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে। সকালে এসে কখনো ছুটির ঘোষণা, আবার কখনো অন্য সমস্যার কথা শুনতে হচ্ছে। আজ এসে দেখছেন, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় কয়েক দিন ধরে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, প্রতিদিনই শ্রমিক আন্দোলন, পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এসব কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও সেখানে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে না।

তিনি বলেন, আজ থেকে ঠিক কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ তাদের কাছে পৌঁছায়নি। সংশ্লিষ্ট কারখানাগুলো হয়তো আজই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

শিল্প পুলিশ সুপার আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। তবে রোববার এখন পর্যন্ত কোথাও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

আপডেট সময় : ১০:৫১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬