ঢাকা ১১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাঙ্গীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, দায় নেবে না পুলিশ বাহিনী

ফটোকার্ড ডাউনলোড

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া সংশ্লিষ্ট কর্মকর্তার একান্ত ব্যক্তিগত দায়। এর দায় বাহিনী বহন করবে না।

রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিএমপি কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হাসান মো. শওকত আলী বলেন, কোনো কর্মকর্তা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় সম্পূর্ণ ব্যক্তিগত। এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর কোনো দায় নেই এবং বাহিনী কখনোই ওই কর্মকর্তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় নেবে না।

মামলার বিষয়ে সিএমপি কমিশনার জানান, গত শনিবার একটি মামলার এজাহার সিএমপিতে আসে। রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ায় আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদন প্রয়োজন ছিল। অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে এটি নথিভুক্ত করা হয়।

তিনি বলেন, মামলা দায়েরের পরপরই এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্ত করবে এই ইউনিট। নিয়ম অনুযায়ী, রোববারই তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ বাহিনীর মধ্যে এ ঘটনায় মানসিক চাপ তৈরি হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এটি চাপের বিষয় নয়। কারণ, এ ধরনের কর্মকাণ্ডে যিনি জড়িত হন, সেটি তার ব্যক্তিগত দায়।

তিনি আরও বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ নিজেকে সম্পৃক্ত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে—এটাই স্পষ্ট বার্তা।

এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়া গেছে। ওই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামার কথাও উল্লেখ ছিল।

ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করা হয়। পরে সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছিলেন এসপি জাহাঙ্গীর। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে নগরের অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আপডেট সময় : ০১:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬