ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন সম্ভাবনা, এমএসসিআই সূচকে ৬ কোম্পানি

ফটোকার্ড ডাউনলোড

আন্তর্জাতিক পুঁজিবাজার সূচক প্রণয়নকারী সংস্থা এমএসসিআইয়ের ফ্রন্টিয়ার মার্কেটস সূচকে বাংলাদেশের আরও ছয়টি কোম্পানি যুক্ত হয়েছে। আগামী ডিসেম্বর থেকে এ অন্তর্ভুক্তি কার্যকর হবে। এর ফলে প্রধান ফ্রন্টিয়ার মার্কেটস সূচকে বাংলাদেশের কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে নয়টিতে।

এমএসসিআইয়ের সর্বশেষ পর্যালোচনায় নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ছয় কোম্পানি হলো-ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ ও প্রাইম ব্যাংক। আগের তালিকায় থাকা সাতটি কোম্পানির মধ্যে চারটি বাদ পড়েছে। ফলে ছয়টি নতুন কোম্পানি যুক্ত হলেও মোট সংখ্যা বেড়েছে দুটি।

নতুন তালিকায় থাকা ব্র্যাক ব্যাংক বিশ্বজুড়ে ফ্রন্টিয়ার মার্কেটস সূচকে অন্তর্ভুক্ত হওয়া বৃহৎ তিন কোম্পানির একটি। এ ছাড়া আগের তালিকায় থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ সূচকে বহাল রয়েছে।

অন্যদিকে, সূচক থেকে বাদ পড়েছে বেক্সিমকো লিমিটেড, রেনাটা, রবি আজিয়াটা ও ইউনাইটেড পাওয়ার।

এমএসসিআইয়ের এ সিদ্ধান্তকে দেশের পুঁজিবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তারা। তাঁদের মতে, অতীতে আন্তর্জাতিক নীতিমালার বাইরে গিয়ে শেয়ারদরে ফ্লোর প্রাইস আরোপের মতো সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দিয়েছিল। বর্তমান কমিশন সেসব ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে। এমএসসিআইয়ের সূচকে বাংলাদেশের কোম্পানির অন্তর্ভুক্তি সেই উদ্যোগের স্বীকৃতি।

এদিকে, এমএসসিআইয়ের ফ্রন্টিয়ার মার্কেটস স্মল ক্যাপ সূচকেও বাংলাদেশের কোম্পানির সংখ্যা বেড়েছে। এ সূচকে নতুন করে দেশের ৮৩টি কোম্পানি যুক্ত হয়েছে। বিপরীতে বাদ পড়েছে আটটি কোম্পানি।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এ সূচকে বাংলাদেশের কোম্পানির অন্তর্ভুক্তি দেশের পুঁজিবাজারের পরিচিতি বাড়ানোর পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ তৈরিতে সহায়ক হতে পারে। তবে এ সুযোগ কাজে লাগাতে বাজারে স্বচ্ছতা, সুশাসন ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।

আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬