সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ শাহজিবাজার পাওয়ার কোম্পানির ২৬ কোটি ৯৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ৬৯ লাখ ০৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডরিন পাওয়ার জেনারেশন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাব, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।



























