সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এসবিএসি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (১৫ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ এসবিএসি ব্যাংক পিএলসির শেয়ার দর ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৫৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এসিআই ফর্মুলেশনস পিএলসির শেয়ার দর ৭ দশমিক ১৯ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার কোম্পানি, ডেলটা স্পিনার্স, পিপলস লিজিং, প্রিমিয়ার সিমেন্ট মিলস্, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইয়াকিন পলিমার লিমিটেড এবং ফার্মা এইডস লিমিটেড।



























