ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালে রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯ মার্চ

ফটোকার্ড ডাউনলোড

২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। ইসলামি বর্ষপঞ্জি ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ উদযাপিত হতে পারে ঈদুল ফিতর। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব তারিখে এক দিন এদিক-সেদিক হতে পারে।

প্রাথমিক সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে, ৮ ফেব্রুয়ারি ঢাকায় প্রথম রমজানের ইফতারের সম্ভাব্য সময় বিকেল ৫টা ৪৯ মিনিট। ওই দিন ফজরের ওয়াক্ত শুরু হবে ভোর ৫টা ১৯ মিনিটে। মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রোজাদাররা ইফতার করবেন।

আলাদান ডটকমের প্রকাশিত সময়সূচিতে ঢাকায় ৮ ফেব্রুয়ারি মাগরিবের সময় বিকেল ৫টা ৪৯ মিনিট উল্লেখ করা হয়েছে। মানারাত আল-ইসলামের প্রকাশিত রমজানের প্রাথমিক সময়সূচি অনুযায়ীও একই সময়ে ইফতার করতে হবে।

সম্ভাব্য ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ১৫ মে পবিত্র আরাফাতের দিন পালিত হবে। এর পরদিন ১৬ মে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলতে পারে ঈদুল আজহার ছুটি ও উদযাপন।

এ ছাড়া ৪-৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২-২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪-১৫ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হতে পারে। একই ক্যালেন্ডারে ২৪-২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজের আরেকটি সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে।

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। বিশেষ করে বাংলাদেশে রমজান শুরুর দিন নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই রমজানের প্রথম দিনের তারিখ ও সময় নিশ্চিত করা হবে। চাঁদের অবস্থান অনুযায়ী ধর্মীয় দিবসগুলোর তারিখ এক দিন আগে বা পরে হতে পারে।

এদিকে, ঢাকার জন্য নির্ধারিত ইফতারের সময় দেশের অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে একই নাও হতে পারে। ভৌগোলিক অবস্থানভেদে বিভিন্ন জেলায় ইফতারের সময়ের পার্থক্য থাকবে।

উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। ওই বছরের ১৯ মার্চ রমজান শেষ হওয়ার পর ২০ মার্চ উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

আপডেট সময় : ০৪:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬