ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

ফটোকার্ড ডাউনলোড

নতুন ঝড়ের মুখে পড়ল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে সাবেক অধিনায়ক লিওনেল মেসির সম্পর্ক গুরুতর সংকটে পড়েছে। একাধিক কারণে এএফএকে আইনি নোটিশ পাঠাতে চলেছেন মেসি, এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম।

আর্জেন্টিনার নামী সংবাদপত্র ক্লারিনের সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এএফএর বর্তমান নেতৃত্বের সঙ্গে মেসির ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ভেঙে গেছে। আর্জেন্টিনার অধিনায়ক নিজের ভাবমূর্তি ও সুনাম রক্ষা করতে চান। বিরোধ ব্যক্তিগত মতপার্থক্যের বাইরে চলে গেছে। আগামী কয়েক সপ্তাহে এটি আইনি পদক্ষেপে গড়াতে পারে।

সম্পর্ক ভাঙার মূলে আছে এএফএর অর্থ ব্যবস্থাপনা নিয়ে সন্দেহ। বিশেষ করে সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগ্গিনোকে ঘিরে। ক্লারিনের প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযোগের মূলে আছে দেশের বাইরে থাকা একগাদা কোম্পানির একটি নেটওয়ার্ক, যেখানে আর্জেন্টিনা থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে। প্রতিবেদনটির দাবি, এই অর্থ পাওয়ার কথা ছিল আর্জেন্টাইন ক্লাবগুলোর।

মেসি অবসর নিলেও আর্জেন্টিনা তাকে পোস্টারবয় হিসেবে প্রচার করা বন্ধ করেনি। তার ছবি সামনে রেখে এসব সন্দেহজনক কাজের ফলে নিজের ভাবমূর্তি নিয়ে শঙ্কায় পড়ে গেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। বহু বছর ধরে তিনি বিশ্বজুড়ে অসাধারণ সুনাম গড়েছেন। শুধু মাঠের সাফল্যে নয়, মাঠের বাইরের ভাবমূর্তি ও আচরণেও। সে ভাবমূর্তি হারানোর শঙ্কা থেকে এই পদক্ষেপ নিতে চলেছেন মেসি।

প্রতিবেদনের তথ্য, এই সংকট একদিনে তৈরি হয়নি। এএফএ মেসির পরিবারের সঙ্গে সমন্বয় না করে কিছু সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের সঙ্গে বাণিজ্যিক বিরোধের মুখে পড়েছে তার পরিবার।  সবচেয়ে বড় ঘটনা গত বিশ্বকাপের সময়কার। এএফএর পৃষ্ঠপোষক একটি আর্জেন্টাইন বিয়ার ব্র্যান্ডকে বড় বিজ্ঞাপন প্রচারণায় মেসির ছবি ব্যবহার করতে দেন তাপিয়া। অথচ মেসির চুক্তি ছিল প্রতিদ্বন্দ্বী এক মার্কিন ব্র্যান্ডের সঙ্গে। এতে মেসির পরিবার অস্বস্তিকর অবস্থায় পড়ে। কোনো আগাম সমন্বয় ছাড়াই প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের বিজ্ঞাপনে তার ছবি কেন এল, তা আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের বোঝাতে হয়েছে তাদের। ক্লারিন জানায়, মেসি বিশেষজ্ঞদের দিয়ে একটি আইনি নথি তৈরি করিয়েছেন। এটি এএফএর কাছে আনুষ্ঠানিক নোটিশ হিসেবে যেতে পারে। তাতে দাবি করা হয়েছে, তাপিয়া ও অন্য কর্মকর্তারা যেন বাণিজ্যিক বা প্রচারমূলক কোনো কাজে মেসির নাম, ছবি ও অডিও-ভিজ্যুয়াল উপাদান অবিলম্বে ব্যবহার বন্ধ করেন। নথিটি কবে পাঠানো হবে, তা নিয়ে সূত্রগুলো একমত নয়। কেউ বলছে, এটি ইতিমধ্যে এএফএর কাছে পৌঁছেছে। কেউ বলছে, নথি তৈরি, পাঠানোর অপেক্ষায়। যা-ই হোক, নথির অস্তিত্ব কেউই অস্বীকার করেনি। তাই বলে দিচ্ছে, বছরের পর বছর মিত্র থাকা দুই পক্ষের সম্পর্ক কতটা উত্তেজনাপূর্ণ। আর্জেন্টিনার সঙ্গে মেসির বিরোধের শেষ এখানেই নয়। বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচও বিরোধের জালে জড়িয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মনুমেন্তালে ম্যাচটি আয়োজন করেছিল এএফএ। কিন্তু অনুষ্ঠান মুহূর্তের মর্যাদা রাখতে পারেনি। উত্তেজনাপূর্ণ পরিবেশ ও আয়োজনের ভুল নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। সমস্যা ছিল শব্দ, আলো ও আনুষঙ্গিক অনুষ্ঠানে। ড্রোন প্রদর্শনীতে মেসিকে ডান পায়ে বল মারতে দেখানো হয়েছিল, অথচ তিনি বাঁ পায়ের খেলোয়াড়। আয়োজনের কিছু ত্রুটির দায় এএফএ রিভার প্লেটের ওপর চাপাতে চাইলে ক্লাব কর্মকর্তারা তা অস্বীকার করেন। এদিকে মেসি রিভারের সভাপতি স্তেফানো দি কার্লোর সঙ্গে দেখা করেছেন। সভাপতি তাকে সম্মানসূচক সদস্যপদ দেন। মেসিও জাতীয় দলের শেষ জার্সিটি ক্লাবের জাদুঘরে প্রদর্শনের জন্য দিয়েছেন। মেসি বা তাপিয়া, কেউই এসব নিয়ে সরকারি মন্তব্য করেননি। তবে ক্লারিনের প্রকাশিত তথ্য বলছে, দীর্ঘদিনের সম্পর্কটি এখন অত্যন্ত জটিল পর্যায়ে। নিজের নাম ও ভাবমূর্তিকে কেলেঙ্কারির সম্ভাব্য আঁচ থেকে বাঁচাতে প্রস্তুত আর্জেন্টিনার অধিনায়ক।

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আপডেট সময় : ০১:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬