ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার বিতর্কে ‘স্বাধীন ফোরাম’ ক্রিকেট অস্ট্রেলিয়ার

ফটোকার্ড ডাউনলোড

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় অস্ট্রেলীয় ক্রিকেটে যে ক্ষত তৈরি হয়েছিল, ৮ বছর পরও তা পুরোপুরি শুকায়নি। বরং উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর পুরোনো সেই বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়েছে।

বইয়ে খাজা দাবি করেছেন, কেপটাউন টেস্টের আগের ম্যাচেও বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করা হয়েছিল। শুধু তা-ই নয়, দলের সবাই বিষয়টি জানতেন বলেও ইঙ্গিত দিয়েছেন সাবেক বাঁহাতি ওপেনার। তার দাবি, ঘটনার তদন্তে তাকে জিজ্ঞাসাবাদও করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

খাজার বক্তব্যকে সমর্থন করেছেন ডেভিড ওয়ার্নার।

অন্যদিকে ‍খাজার অভিযোগকে সরাসরি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন আরেক পেসার মিচেল স্টার্কও। এর মধ্যে খাজার বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সদস্য চ্যাড সেয়ার্সও। সব মিলিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে তৈরি হয়েছে বিভক্তি ও অস্বস্তি।

সেই বিতর্কের অবসান ঘটাতে এবার স্বাধীন একটি ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মঙ্গলবার সন্ধ্যায় দীর্ঘ জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয় বোর্ড। বুধবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিএর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ।

স্বাধীন ফোরাম কী?

কেপটাউন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটার ও কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা এবং বক্তব্য তুলে ধরার একটি স্বাধীন ও গোপনীয় মঞ্চ। এখানে অংশ নিতে পারবেন ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় ও স্টাফরা।

তবে কাউকে অংশ নিতে বাধ্য করা হবে না। ফোরাম পরিচালনার জন্য একজন স্বাধীন ব্যক্তিকে নিয়োগ দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

তবে এটি ২০১৮ সালের ঘটনার পুনঃতদন্ত নয়। আগের তদন্তও নতুন করে খোলা হবে না। সেই তদন্তের প্রতিবেদনও গোপনীয়তার স্বার্থে প্রকাশ করা হবে না। ফোরামে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা ও অবস্থান তুলে ধরবেন। পরে কোন তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে, সে সিদ্ধান্ত নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।

স্বাধীন ফোরামের বিষয়ে বুন বলেছেন, ‘এই ফোরামের উদ্দেশ্য অতীতের ঘটনার পুনর্বিচার করা নয়। বরং যারা নিজেদের কথা বলতে চান, তাদের জন্য সম্মানজনক ও নিরাপদ পরিবেশ তৈরি করা, যেখানে তাঁদের বক্তব্য শোনা হবে।’

কাউকে শাস্তি দেওয়া কিংবা নতুন করে দায়ী করার জন্য এই উদ্যোগ নয় বলে জানান গ্রিনবার্গও। তার ভাষায়, ‘খেলাটির অবস্থা এখন সত্যিই ভালো নয়। এই পরিস্থিতি কারও জন্যই মঙ্গলজনক নয়। আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজতে হবে। ক্ষত সারিয়ে উঠতে সময়ও প্রয়োজন।’

তবে ফোরামের এমন সিদ্ধান্তে পুরোপুরি আশ্বস্ত নন খাজা-ওয়ার্নার। খাজা বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আমার কিছু প্রশ্নও আছে। জনসাধারণ জানতে চায় সেখানে আসলে কী ঘটেছিল। সবাই (সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়রা) যদি কথা না বলে, তবে পুরো সত্যটা জানা কঠিন। সুতরাং বিষয়টি যদি অসম্পূর্ণ বা উন্মুক্ত রাখা হয়, তবে আপনারা আসলে কী খুঁজে বের করছেন? প্রশ্ন তাই থাকবেই—পুরো প্রক্রিয়ার ফলাফল তাহলে কী?’

ওয়ার্নারও প্রশ্ন সত্যের মুখোমুখি হতে পারা যাবে কি না। সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, ‘‘টড গ্রিনবার্গ ও ডেভিড বুনরা যা বলেছেন, তাতে আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। সাধুবাদ জানাই যে, গ্রিনবার্গ স্বীকার করেছেন দলের সংস্কৃতি এক্ষেত্রে একটি ভূমিকা রেখেছে। আবারও সেই ‘নিরাপদ পরিবেশের’ কথা আসছে। এটি কি সত্যিই নিরাপদ হবে? আর খাজা যা বলছিল, আমরা কি শেষ পর্যন্ত সেই জায়গায় পৌঁছাতে পারব যা জনগণ জানতে চায়? অর্থাৎ, সত্যের মুখোমুখি হতে পারব?’’

কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় স্টিভ স্মিথ, ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে শাস্তি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বক্তব্য শোনার উদ্যোগ নিয়েছে বোর্ড। তবে এই ফোরাম বিতর্কের ইতি টানতে পারবে, নাকি অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন প্রশ্নের জন্ম দেবে, সেটিই এখন দেখার।

আপডেট সময় : ০৩:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬