ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরের অপেক্ষার অবসান, আসছে জিটিএ ৬

ফটোকার্ড ডাউনলোড

দীর্ঘ ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রথম প্রহরে (রাত ১২টায়) বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ইতিহাসের অন্যতম আলোচিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ ৬’। ভৌগোলিক অবস্থানের কারণে নিউজিল্যান্ডের গেমাররা সবার আগে গেমটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

প্রকাশের আগেই গেমটি গেমারদের মধ্যে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি করেছে। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, মুক্তির আগেই প্রায় ১ কোটি ২০ লাখ প্রি-অর্ডারের মাধ্যমে গেমটি ১.১৮ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে।

প্রাথমিকভাবে গেমটি শুধু প্লেস্টেশন ৫ (পিএস৫) এবং এক্সবক্স সিরিজ কনসোলে খেলা যাবে। মুক্তির প্রথম দিনে এর কোনো পিসি সংস্করণ আসছে না।

যুক্তরাষ্ট্রে গেমটির স্ট্যান্ডার্ড এডিশনের দাম ৭৯.৯৯ ডলার এবং আল্টিমেট এডিশনের দাম ৯৯.৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।গেমটির সাইজ বিশাল হওয়ায় প্রি-লোড করার সময় কনসোলে প্রায় ২১২ জিবি খালি জায়গা রাখতে হচ্ছে। প্রথম দিন এটি শুধু সিঙ্গেল-প্লেয়ার স্টোরি মোড নিয়ে বাজারে আসছে, যেখানে মাল্টিপ্লেয়ার বা অনলাইন মোড ২০২৭ সালে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জিটিএ ৬-এর উন্মাদনা এতটাই তীব্র যে বিশ্বজুড়ে লাখ লাখ কর্মী গেমটি খেলার জন্য অফিস থেকে ছুটি নিয়েছেন।

যুক্তরাজ্যের এইচআর সফটওয়্যার কম্পানি ব্রাইটএইচআর জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে গেমটির জন্য প্রায় ৮৩ হাজার দিন ছুটি নেওয়া হয়েছে। এমনকি মার্কিন সেনাবাহিনীর একটি ডিভিশন সেনাসদস্যদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে চার দিনের ছুটির ব্যবস্থাও করেছে।অন্যদিকে, সময়ের আগেই গেমটি খেলার জন্য অনেকে কনসোলের লোকেশন পরিবর্তন করে নিউজিল্যান্ড দেখানোর অভিনব কৌশল বা ‘নিউজিল্যান্ড ট্রিক’ ব্যবহার করছেন। মূলত ইন্টারনেটে স্পয়লার (গল্পের মূল চমক) এড়াতেই এই কৌশল অবলম্বন করছেন গেমাররা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আদলে তৈরি কাল্পনিক রাজ্য ‘লিওনিডা’ এবং এর জনপ্রিয় শহর ‘ভাইস সিটি’-র প্রেক্ষাপটে তৈরি হয়েছে এবারের গেমটি।

 এবারের গেমে প্রথমবারের মতো একজন নারী কেন্দ্রীয় চরিত্র লুসিয়া এবং তার পুরুষ সঙ্গী জেসনের অপরাধ জগতের রোমাঞ্চকর গল্প দেখা যাবে।

১৩ বছরের অপেক্ষার অবসান, আসছে জিটিএ ৬

আপডেট সময় : ০৩:০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬