ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ যুক্তরাষ্ট্র-ইসরাইলের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক, কারণ কী?

ফটোকার্ড ডাউনলোড

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইসরাইলের কৌশলগত বিষয়ক কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হতে যাচ্ছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার ওই বৈঠক হওয়ার কথা।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠেয় এই বৈঠকে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস জি ডিন্যানো এবং ইসরাইলের কৌশলগত বিষয়ক উপমহাপরিচালক মেইরাভ আইলন শাহার।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এদিন মার্কিন পররাষ্ট্র দপ্তরে তাদের এই বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সরাসরি এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে রয়েছে।

থমাস জি ডিন্যানো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করেন। অন্যদিকে, মেইরাভ আইলন শাহার ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত বিষয়ক দায়িত্বে রয়েছেন।

তবে বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। একইভাবে বৈঠক থেকে কোনো যৌথ ঘোষণা বা সিদ্ধান্ত আসবে কি না, সে সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আপডেট সময় : ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬