ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের সঙ্গে আর্দা গুলেরের নতুন চুক্তি

ফটোকার্ড ডাউনলোড

রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন আর্দা গুলের। তুরস্কের তরুণ মিডফিল্ডার এখন আর শুধু ভবিষ্যতের প্রতিভা নন, দলের গুরুত্বপূর্ণ সদস্য।

পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন একাদশেও। তার ওপর আস্থা রেখেই এবার দীর্ঘমেয়াদি চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।নতুন চুক্তিতে ২০৩২ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন গুলের। আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত।

নতুন করে তিন বছর যোগ হয়েছে।২০২৩ সালে তুরস্কের ক্লাব ফেনেরবাচে থেকে ২ কোটি ইউরো ও বোনাসের বিনিময়ে রিয়ালে যোগ দেন গুলের। লস ব্ল্যাকোসে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সী মিডফিল্ডার। নামের পাশে আছে পাঁচটি মেজর শিরোপা।

যার মধ্যে আছে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও ক্লাব বিশ্বকাপ।

২০২৫-২৬ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া গুলের নতুন চুক্তিতে খুশি। সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি লিখেছেন এভাবে, ‘প্রথমবার রিয়াল মাদ্রিদের জার্সি পরার সময়ই বুঝেছিলাম, বিশাল এক ইতিহাসের অংশ হতে যাচ্ছি। আজও সেই গর্ব ও আনন্দ অনুভব করছি। তবে এখন দায়িত্ব আরো বেশি।

বিদায় বেলা নিজের ছাপ রাখতে চান গুলের। তিনি লিখেছেন, ‘আমার স্বপ্ন, অনেক বছর এই জার্সি পরে খেলা, একসঙ্গে নতুন শিরোপা জেতা এবং একদিন এই ক্লাবের ইতিহাসে নিজের ছাপ রেখে যাওয়া।’

ধামগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও শোডাউন

রিয়ালের সঙ্গে আর্দা গুলেরের নতুন চুক্তি

আপডেট সময় : ১২:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬