ঢাকা ০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির উত্তরসূরি হিসেবে যে তরুণকে বেছে নিলেন তার মা

ফটোকার্ড ডাউনলোড

বছরের শেষ ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলটির ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে আলোচনা। বিশেষ করে লিওনেল মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির দায়িত্ব কে সামলাবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা। এবার সেই আলোচনায় উঠে এসেছে তরুণ ফরোয়ার্ড নিকো পাজের নাম। মেসির মা সেলিয়া কুচিত্তিনিও মনে করেন, তার ছেলের যোগ্য উত্তরসূরি হতে পারেন এই তরুণ।

সম্প্রতি রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই এক অজানা ঘটনা সামনে এনেছেন আর্জেন্টাইন ফ্যাশন ডিজাইনার ও ফুটবল বিশ্লেষক ফ্যাবিয়ান পাজ। তিনি নিকো পাজের চাচা। তার দাবি, মেসির শেষ ম্যাচের পর নিকোর সঙ্গে দেখা হয়েছিল সেলিয়ার। সেসময় আবেগাপ্লুত হয়ে নিকোকে নিজের ছেলের উত্তরসূরি বলে অভিহিত করেছিলেন তিনি।

ঘটনাটি স্মরণ করে ফ্যাবিয়ান বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে আমি যখন তাকে (নিকো) দেখতে গিয়েছিলাম, তখন সে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসে। সেখানে মেসির মা ছিলেন। তিনি আবেগে ভেঙে পড়েছিলেন, কাঁদছিলেন। নিকো তাকে চিনত বলে এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।’

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়টি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি শেষ হওয়ার পর ড্রেসিংরুমের বাইরে সেলিয়ার সঙ্গে দেখা হয় নিকোর। তবে মেসির উত্তরসূরি হওয়ার মতো বড় স্বীকৃতি পেলেও বিষয়টি নিয়ে খুব একটা ভাবেন না এই তরুণ ফুটবলার।

ফ্যাবিয়ানের ভাষ্য, নিকো বেশ শান্ত স্বভাবের এবং মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে। নিজেকে কখনো মেসির উত্তরসূরি মনে করে না সে। বরং মেসির সঙ্গে দেখা করা এবং একই দলে তার সঙ্গে খেলার সুযোগকেই জীবনের বড় অর্জন হিসেবে দেখে।

চাচার ভাষায়, ‘নিকো খুব শান্ত ও মাটির কাছাকাছি থাকা মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং একসঙ্গে খেলা। তার কাছে সেটা ছিল যেন আকাশ ছুঁয়ে ফেলা!’

স্পেনের টেনেরিফে জন্ম ও বেড়ে ওঠা নিকো আর্জেন্টিনায় বসবাস করেন না। জাতীয় দলের হয়ে খেলতে দেশে এলে আর্জেন্টাইন সমর্থকদের ফুটবলপ্রেম ও উন্মাদনা তাকে বেশ অবাক করে। ফ্যাবিয়ানের মতে, দেশের বাইরে বেড়ে ওঠায় অন্য খেলোয়াড়দের মতো আর্জেন্টিনার ফুটবল নিয়ে অতটা চাপ অনুভব করেন না নিকো।

তিনি বলেন, ‘সে এখানে থাকে না বলে অন্য খেলোয়াড়দের মতো এত চাপ অনুভব করে না। এখানে ফুটবলকে অনন্য আবেগ ও উন্মাদনা দিয়ে উপভোগ করা হয়। বিষয়টি তাকে এখনও বেশ অবাক করে।’

রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা নিকো এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের জায়গা শক্ত করেছেন। সাম্প্রতিক পারফরম্যান্সে নজর কেড়েছেন ফুটবলপ্রেমীদেরও। অনেকেই ভবিষ্যতে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিতে তাকে দেখার সম্ভাবনা করছেন।

তবে ব্যক্তিগত অর্জন কিংবা মেসির উত্তরসূরি হওয়ার আলোচনা নিয়ে আপাতত ভাবতে চান না নিকো। ফুটবল উপভোগ করাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি এটা নিয়ে ভাবি না। আমার ভাবনায় থাকে এমন দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ ফুটবল খেলতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার ওপর জাতীয় দল এবং এত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি। আমি এসবের জন্যই খেলি এবং এটা চালিয়ে যেতে চাই।’

জাতীয় দলের জার্সিতে নিকোর সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ আশাব্যঞ্জক। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ পাঁচ ম্যাচে ছয়টি গোল করেছেন তিনি। কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ২২ বছর বয়সি এই ফরোয়ার্ড।

নিকোর প্রতিভা ও পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও। তরুণ এই ফুটবলারের মধ্যে আরও উন্নতির সম্ভাবনা দেখছেন তিনি।

স্কালোনি বলেন, ‘নিকো এমন একজন খেলোয়াড়, যার কাছ থেকে আরও বেশি কিছু পাওয়ার আছে। কোস্টারিকার বিপক্ষে সে খুব ভালো খেলেছে, উরুগুয়ের বিপক্ষেও ভালো খেলেছিল। তাকে দেখে মনে হয়, সে সত্যিকারের একজন ফুটবলার। সে এখনো তরুণ, তাই আমরা তার যত্ন নেব। তবে তাকে নিয়ে আমরা খুবই খুশি। অনেক পরিস্থিতিতে সে দায়িত্ব নিয়ে খেলেছে।’

মেসির উত্তরসূরি হওয়ার আলোচনা এখনই নিকোকে ঘিরে তৈরি হলেও আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় তিনি যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, সাম্প্রতিক পারফরম্যান্সেই তার ইঙ্গিত মিলছে।

আপডেট সময় : ১২:৩১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬