ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ

ফটোকার্ড ডাউনলোড

কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানার সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। এ সময় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথা জানান মন্ত্রী।

বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে ব্যবসায়িক প্রতিনিধিদলের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা হয়।

কসোভোর রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করতে পারে।

বৈঠকে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতের পণ্য ও সেবা কসোভোতে রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এসব খাতে বিনিয়োগের সুযোগও তুলে ধরা হয়।

এ ছাড়া কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদকে কেন্দ্র করে যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ। কৃষি ও সেবা খাতেও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও একমত হন উভয় পক্ষ।

আপডেট সময় : ০৪:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬