ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক অসন্তোষ, বন্ধ অর্ধশতাধিক পোশাক কারখানা

ফটোকার্ড ডাউনলোড

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৫ থেকে ১০টি কারখানায় বৃহস্পতিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব কারখানা বন্ধ ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৫ থেকে ১০টি কারখানা আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে। কারখানা ভাঙচুর, শ্রমিক অসন্তোষ এবং জানমালের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি। তবে বেলা ১১টা থেকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হন। পরে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তাঁরা শ্রীপুরের মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ আশপাশের এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে শ্রমিকদের হাতে লাঠিসোঁটা দেখা যায়।

খবর পেয়ে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ চালিয়ে যান।

এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ অব্যাহত ছিল।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন আরও জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা ও আনসার রোড এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে তাঁরা বিভিন্ন স্থানে পুনরায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা দীর্ঘ সময় বিক্ষোভ করতে পারেননি। তবে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল বলে জানান তিনি।

আপডেট সময় : ০৪:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬