ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

ফটোকার্ড ডাউনলোড

অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচার এবং দলটিকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণার দাবিতে সারা দেশে ধারাবাহিক কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংগঠনটির নেতারা রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়েছেন। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে ধারাবাহিক বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি। দলীয় কর্মসূচির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের কর্মসূচিতেও অংশ নেবেন দলটির নেতা–কর্মীরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এর আগে যুক্তরাজ্য সফরে থাকা দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় অংশ নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণহত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতেও এই কর্মসূচি পালন করা হবে। আখতার হোসেন বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা যাতে দেশে আর দাঁড়াতে না পারে, সে জন্য জনতাকে নিয়ে রাজপথে সক্রিয় থাকবে এনসিপি। একই সঙ্গে তিনি ভারতে অবস্থানরত নেতাকর্মীদের প্রশিক্ষণ ও উসকানির অভিযোগ তুলে ভারত সরকারের ভূমিকার সমালোচনা করেন। আওয়ামী লীগকে কেবল রাজনৈতিক কার্যক্রম স্থগিতের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশে পুরোপুরি নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান তিনি।বাংলাদেশ সংবাদ আপডেট

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের আহ্বান প্রসঙ্গে সংবাদ সম্মেলনে অবস্থান তুলে ধরা হয়। এনসিপির সদস্যসচিব বলেন, যেকোনো ইতিবাচক ঐক্যের বিষয়ে দলের সমর্থন রয়েছে, তবে সেই ঐক্যের সুনির্দিষ্ট ভিত্তি স্পষ্ট হতে হবে। তিনি উল্লেখ করেন, গণহত্যার বিচার প্রক্রিয়া, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে সামগ্রিক ঐক্য কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার হওয়া দরকার। সংবাদ সম্মেলনে দলের রাজনৈতিক পর্ষদের সদস্য নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও সারোয়ার তুষারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

আপডেট সময় : ০৮:৪৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬