ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

ফটোকার্ড ডাউনলোড

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক রাজস্ব ও আর্থিক সংস্কার, অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি, অকার্যকর ভর্তুকি হ্রাস এবং সরকারি ব্যয়ের মানোন্নয়ন বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হতে পারে। বিশ্বব্যাংক ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক যৌথ প্রতিবেদনে এই প্রাক্কলন তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার সরকারি লক্ষ্য অর্জনেও অবিলম্বে ও সুপরিকল্পিতভাবে ধাপে ধাপে এসব সংস্কার কার্যক্রম পরিচালনা করা অপরিহার্য।বাংলাদেশ সংবাদ আপডেট

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ, ২০২৬’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়। সুপারিশকৃত সংস্কারগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে অর্থনীতিতে পরিবর্তনের একটি চিত্র তুলে ধরা হয়েছে এতে। প্রতিবেদনের হিসাব অনুযায়ী, সংস্কারের ফলে অভ্যন্তরীণ রাজস্ব ২০২৫ অর্থবছরের জিডিপির ৮ শতাংশ থেকে বেড়ে ২০৩৫ অর্থবছর নাগাদ ১৪.৪ শতাংশে উন্নীত হতে পারে। তবে সীমিত সংস্কারের ক্ষেত্রে একই সময়ে রাজস্ব বাড়তে পারে জিডিপির মাত্র ১০ শতাংশ পর্যন্ত। এ ছাড়া সরকারি ব্যয় জিডিপির ১৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে উন্নয়ন অগ্রাধিকার খাতগুলোতে সম্পদের জোগান বাড়াবে। পাশাপাশি আর্থিক ঘাটতি পুরো সময়জুড়ে ৫ শতাংশের নিচে থাকবে এবং ২০৩৫ অর্থবছর নাগাদ তা কমে জিডিপির ৩.৬ শতাংশে নেমে আসতে পারে।বাংলাদেশ সংবাদ আপডেট

অধিক অভ্যন্তরীণ রাজস্ব, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক ভর্তুকি, দক্ষ সরকারি ব্যয় এবং জ্বালানি মূল্য নির্ধারণে সংস্কারের মাধ্যমেই ৫.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে যুক্তি দেওয়া হয়েছে, রাজস্ব ও আর্থিক সংস্কারকে কেবল সরকারি ব্যয় কমানোর উপায় হিসেবে দেখা উচিত নয়। বরং উৎপাদনশীল বিনিয়োগের জন্য অধিক সম্পদ সৃষ্টি, জনসেবার মানোন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে সহায়তার মাধ্যমে একে বাংলাদেশের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান কৌশলের মূল কেন্দ্রে পরিণত করা উচিত।বাংলাদেশ সংবাদ আপডেট

তবে বর্তমান পরিস্থিতিতে কম রাজস্ব আদায়, ক্রমবর্ধমান সরকারি ব্যয় এবং জ্বালানি খাতের বাড়তি আর্থিক চাপ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য উন্নয়ন অগ্রাধিকার খাতে সরকারের বিনিয়োগ সক্ষমতাকে সীমিত করে ফেলছে বলে সতর্ক করা হয়েছে। প্রতিবেদনের তথ্যমতে, ২০২৫ অর্থবছরে বাংলাদেশের কর রাজস্ব ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ৬.৮ শতাংশ এবং মোট সরকারি রাজস্ব ছিল জিডিপির ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম। সম্পদের এই সীমাবদ্ধতায় সরকারি মূলধনি ব্যয় ২০২২ অর্থবছরের জিডিপির ৪.৯ শতাংশ থেকে কমে ২০২৫ অর্থবছরে ২.৮ শতাংশে নেমে এসেছে। একই সময়ে শিক্ষা খাতে সরকারি ব্যয় ছিল জিডিপির মাত্র ১.৫ শতাংশ, যা সমতুল্য অর্থনীতির দেশগুলোর তুলনায় কম।

সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ আরও বাড়াচ্ছে ঋণ পরিশোধ ও জ্বালানি ভর্তুকির ক্রমবর্ধমান ব্যয়। সুদ পরিশোধ বাবদ ব্যয় ২০১৭ অর্থবছরের জিডিপির ১.৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ অর্থবছরে আনুমানিক ২.৬ শতাংশে দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ ব্যাংকগুলো থেকে সরকারের অধিক ঋণ গ্রহণের ফলে বেসরকারি ব্যবসা ও বিনিয়োগের জন্য ঋণের প্রাপ্যতা কমে যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি ২০১৮ অর্থবছরের জিডিপির ০.৩ শতাংশ থেকে বেড়ে ২০২৫ অর্থবছরে ১.৫ শতাংশে পৌঁছেছে। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এই বোঝাকে আরও বাড়িয়ে দিতে পারে।

প্রতিবেদনে দারিদ্র্য ও কর্মসংস্থান খাতের চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮.৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে আনুমানিক ২২.৫ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া কর্মক্ষম প্রতি পাঁচজন নারীর মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন এবং মোট কর্মীর ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। দক্ষতা উন্নয়ন, অবকাঠামো ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহে দীর্ঘদিনের স্বল্প বিনিয়োগ বেসরকারি খাতের বিকাশকে বাধাগ্রস্ত করায় কর্মসংস্থান সৃষ্টিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কর প্রশাসন আধুনিকীকরণ, রাজস্ব ব্যবস্থাপনায় সুশাসন জোরদার এবং কর নীতি প্রণয়ন থেকে কর আদায় কার্যক্রম পৃথক করার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। এ ছাড়া ডিজিটাল কর ব্যবস্থার সমন্বয় ও একটি একক করদাতা শনাক্তকরণ ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। কর অব্যাহতি কমানোকেও বড় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি। প্রতিবেদন অনুযায়ী, ২০২২ অর্থবছরে কর ছাড় বা কর ব্যয়ের পরিমাণ জিডিপির ৬.৯ শতাংশে পৌঁছেছিল, যা প্রায় দেশের মোট কর রাজস্বের সমান। রাজস্ব বাড়াতে এসব অব্যাহতি পর্যালোচনা এবং মূল্য সংযোজন কর ও বাণিজ্য শুল্ক সংস্কারের সুপারিশ করা হয়েছে।

জ্বালানি খাতে একটি শক্তিশালী ও অধিকতর স্বাধীন নিয়ন্ত্রক কাঠামোর সহায়তায় উৎপাদন খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও নিয়মভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক। তবে জ্বালানির মূল্য সংস্কার যেন দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর ভোগান্তি না বাড়ায়, সেদিকে গুরুত্ব দিয়েছে সংস্থাটি। এ ক্ষেত্রে ঢালাও ভর্তুকির পরিবর্তে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক নগদ অর্থ সহায়তা চালু এবং সামাজিক সুরক্ষা তথ্যভান্ডার ও ‘ফ্যামিলি কার্ড’ প্ল্যাটফর্মকে শক্তিশালী করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে প্রকৃত প্রয়োজনীয় মানুষের কাছে সহায়তা পৌঁছায়। পাশাপাশি ভর্তুকি সংস্কারের মাধ্যমে সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকারিতা বাড়ানো এবং উন্নত পরিকল্পনা ও বাজেট প্রণয়নের মাধ্যমে সরকারি ব্যয়ের মানোন্নয়ন ঘটিয়ে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছে বিশ্বব্যাংক।

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

আপডেট সময় : ০৮:৫০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬