দিনের খেলা শেষ হতে যখন তৃতীয় বল বাকি।
আজ ১ উইকেটে ১৫৯ রানে দিন শুরু করেছিল ভারত। দিনের শুরুটা দুর্দান্ত করেছিল গত দিনের দুই অপরাজিত ব্যাটার রাহুল-পাড্ডিকাল। তবে দলীয় ২৯৫ রানে পাড্ডিকাল আউট হলে ভেঙে যায় তাদের ১৬৫ রানের জুটি। তৃতীয় উইকেটে ৯১ রান যোগ করেন রাহুল-গিল।
অন্যদিকে চতুর্থ উইকেটে ঋষভ পন্তকে সঙ্গী করে কাঁটায় কাঁটায় সেঞ্চুরি জুটি গড়লেও নিজে তিন অঙ্কের দেখা পেলেন না গিল। বিপরীতে ৫৫ রানে অপরাজিত আছেন পন্ত। আর গত দিন ৮৫ রানে আউট হন ওপেনার যস্বশী জয়সওয়াল। এতে করে ভারতের প্রথম ৫ ব্যাটারই পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছে। তাদের টেস্ট ইতিহাসে প্রথম। দিন শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৪৮৬ রান। লিড দাঁড়িয়েছে ১১৮। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৬৮ রান করেছে।























