ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-শ্রীলঙ্কাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের

ফটোকার্ড ডাউনলোড

এশিয়া কাপের আগে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সিরিজটি আয়োজন করতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছে বিসিবি।

দুই দেশের ক্রিকেট বোর্ডও প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বালিতে অনুষ্ঠিত আইসিসির সভার ফাঁকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে এই প্রস্তাব দেয় বিসিবি। সিরিজের সময় নিয়ে একটু দ্বিমত আছে।

গত শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি যেমন জানান, আগামী বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘এশিয়া কাপের আগে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে প্রস্তাব দিয়েছি আমরা। দুই দেশই বেশ ইতিবাচক সাড়া দিয়েছে।’

তবে এখনই সিরিজের ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

কারণ, প্রস্তাবটি এখনো বিবেচনাধীন। দুই বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে বিসিবি। ওই কর্মকর্তা বলেন, ‘এটি আমাদের দেওয়া প্রস্তাব। দুই দেশ বিষয়টি বিবেচনা করছে। তারা খেলবে কি না, পরে আমাদের জানাবে।
আগামী ১৮ জুন থেকে ৪ জুলাই বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৭ এশিয়া কাপ। ২০১৬ সালের পর আবারও এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। সেবার টি-টোয়েন্টি সংস্করণের আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ।

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আয়োজনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তার আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ সফল হলে এশিয়া কাপের প্রস্তুতিও ভালোভাবে সেরে নিতে পারবে বাংলাদেশ।

নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসে তারেক রহমানের জন্মদিন উদযাপন

পাকিস্তান-শ্রীলঙ্কাকে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব বাংলাদেশের

আপডেট সময় : ০২:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬