ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার বিতর্ক : অধিনায়ক কামিন্সে পূর্ণ আস্থা অস্ট্রেলিয়ার

ফটোকার্ড ডাউনলোড

স্যান্ডপেপার বিতর্কে অস্ট্রেলীয় ক্রিকেটে নতুন করে ঝড় উঠলেও প্যাট কামিন্সের নেতৃত্বে আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বল টেম্পারিং কেলেঙ্কারির পুরনো ক্ষত নতুন করে সামনে আসার পরও অধিনায়ক হিসেবে কামিন্সের পাশেই দাঁড়িয়েছে বোর্ড।

তাকে দায়িত্বে রাখার বিষয়ে সর্বসম্মত সমর্থন জানিয়েছে তারা।একই সঙ্গে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনা খতিয়ে দেখতে গঠিত স্বাধীন ফোরামেও অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কামিন্স। তবে তার স্বীকারোক্তি, সেখানে অনেক কঠিন আলোচনা হবে।

বৃহস্পতিবার ক্যামেরন ব্যানক্রফটের প্রায় চার হাজার শব্দের বর্ণনায় নতুন করে আলোচনায় আসে ২০১৮ সালের সেই কেলেঙ্কারি।

বল বিকৃতির ঘটনায় শুধু তিনজন নয়, পুরো দলের সংশ্লিষ্টতার ইঙ্গিত দেন ব্যানক্রফট। তার বক্তব্যের পর কামিন্সের আগের সংবাদ সম্মেলনের কথাও নতুন করে প্রশ্নের মুখে পড়ে। অধিনায়ক হিসেবে তার অবস্থান নিয়েও শুরু হয় আলোচনা। 

গত শুক্রবার সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ও অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুনের সঙ্গে বৈঠক করেন কামিন্স।

এরপর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, অধিনায়ক হিসেবে তার ওপর পূর্ণ আস্থা রয়েছে।বুন বলেন, ‘প্যাট ও তার দলের অন্য নেতারা গত আট বছরে যে সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা নিয়ে কোনো প্রশ্ন ওঠার বিষয়টি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

স্বাধীন ফোরামে অংশ নেওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কামিন্সও। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি।

সেখানে আমি উপস্থিত থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তারাও নিজেদের কথা বলতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে। তবে সেটিই প্রয়োজন।’এদিকে আগামী ৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কামিন্স। আপাতত তার লক্ষ্য দলকে সেই সিরিজের জন্য প্রস্তুত করা।

তবে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর থেকেই। সেখানে তিনি দাবি করেন, ২০১৮ সালের বল টেম্পারিংয়ের ঘটনা সম্পর্কে পুরো দলই জানত। পরে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটও সেই বক্তব্যের পক্ষে কথা বলেন। তবে কামিন্স ও মিচেল স্টার্কসহ কয়েকজন ক্রিকেটার সেই অভিযোগ অস্বীকার করেছেন। নতুন করে বিতর্কের মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া স্বাধীন ফোরাম গঠনের সিদ্ধান্ত নেয়।

নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসে তারেক রহমানের জন্মদিন উদযাপন

স্যান্ডপেপার বিতর্ক : অধিনায়ক কামিন্সে পূর্ণ আস্থা অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬