ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন ইতিহাসের সব রেকর্ড ভাঙল ‘জিটিএ সিক্স’

ফটোকার্ড ডাউনলোড

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ (GTA VI) মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৩.৭৯ বিলিয়ন ডলার আয় করে বিনোদন জগতের ইতিহাসে সবচেয়ে বড় সূচনা করেছে। এর মধ্য দিয়ে গেমটি আগের সব রেকর্ড—এমনকি ‘গ্র্যান্ড থেফট অটো ফাইভ’ (GTA V)-এর গড়া মাইলফলকও ভেঙে দিয়েছে।

গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস জানিয়েছে, জিটিএ সিক্সের প্রি-রিলিজ ও মুক্তির প্রথম দিনের বিক্রি মিলিয়ে মোট ৩ কোটি ২৫ লাখ কপি বিক্রি হয়েছে। বিশ্বজুড়ে ব্যাপক উন্মাদনা ও সমালোচকদের প্রশংসার মধ্যেই গেমটি বাজারে আসে।

প্রথম দিনে জিটিএ সিক্স-এর এই আয় ২০১৩ সালে মুক্তি পাওয়া জিটিএ ফাইভ-এর প্রথম দিনের আনুমানিক ৮০ কোটি ডলার আয়ের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি। এমনকি ২৪ ঘণ্টার এই আয় মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবির বিশ্বব্যাপী আজীবন বক্স অফিস আয় (প্রায় ২.৯৪ বিলিয়ন ডলার)-কেও ছাড়িয়ে গেছে।

গল্প, নির্মাতা ও গেমারদের উন্মাদনা

কাল্পনিক ভাইস সিটি শহরকে কেন্দ্র করে তৈরি এই গেমের কাহিনি এগিয়েছে দুই অপরাধী চরিত্র—লুসিয়া ও জেসন ব্লিৎজ-কে ঘিরে। রকস্টার গেমসের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট স্যাম হাউজার এই মুক্তি উপলক্ষে একে স্টুডিওর জন্য একটি ‘নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছেন।

রকস্টার গেমসের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাক্টিভ—যারা ‘রেড ডেড রিডেম্পশন ’ ও ‘এনবিএ টু-কে’-এর মতো জনপ্রিয় সিরিজেরও প্রকাশক—এই গেমের নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার খরচ করেছে, যা এটিকে অন্যতম ব্যয়বহুল বিনোদন প্রকল্পে পরিণত করেছে।

এই গেমটি টানা খেলতে নাকি অনেক গেমারই অফিস থেকে ছুটি নিয়েছেন এবং সঙ্গীদের সাথে ‘চুক্তি’ করার মতো ঘটনাও শোনা গেছে।

প্রি-অর্ডার ও সামনের পরিকল্পনা 

গত জুনে গেমটির প্রি-অর্ডার শুরু হলেও বিক্রির সংখ্যা গোপন রাখা হয়েছিল। তবে আগস্টে ‘জিটিএ সিক্স: অ্যান এক্সটেন্ডেড লুক’ শিরোনামের প্রচারমূলক ট্রেলার প্রকাশের পর প্রি-অর্ডার ছয় গুণ বেড়ে যায় বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে বিনিয়োগকারীরা এখন গেমটির পিসি সংস্করণ এবং নতুন জিটিএ অনলাইন চালুর বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন। অনেক বিশ্লেষকের মতে, ২০২৭ সালে এই দুটিই আসতে পারে।

আপডেট সময় : ০৫:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬