ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিক সমিতির নামে পরিবহন বাণিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ, জিম্মি সাধারণ ব্যবসায়ীরা

ফটোকার্ড ডাউনলোড

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত পদ্মা অয়েল পিএলসির ডিপো থেকে বিমানের জ্বালানি তেল পরিবহনকে কেন্দ্র করে কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ‘মালিক সমিতি’র নাম ব্যবহার করে একটি প্রভাবশালী মহল পরিবহন চুক্তি ও জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় পরিবহন ব্যবসায়ীরা। এ সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ উঠেছে অকিল উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, অতীতে ছোট-বড় সব পরিবহন ব্যবসায়ী সমান সুযোগে এ খাতে ব্যবসা পরিচালনা করতে পারতেন। কিন্তু বর্তমানে অকিল উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রভাবশালী চক্র ‘মালিক সমিতি’র নাম ব্যবহার করে পরিবহন কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। ফলে সাধারণ ব্যবসায়ীরা চুক্তি পাওয়া ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের পরিবহন ব্যবসায় সুযোগ দেওয়া হচ্ছে। অন্যদিকে, সিন্ডিকেটের বাইরে থাকা ব্যবসায়ীরা বিমানের জ্বালানি তেল পরিবহনের চুক্তি ও সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এতে পরিবহন খাতে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী দাবি করেন, অকিল উদ্দিন ভূঁইয়া মালিক সমিতির সভাপতি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে পদ্মা অয়েল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানের সঙ্গে যোগসাজশের মাধ্যমে কথিত এ সিন্ডিকেট গড়ে তুলেছেন। তাঁদের অভিযোগ, এর ফলে স্থানীয় ব্যবসায়ীরা স্বাধীনভাবে পরিবহন চুক্তি করতে পারছেন না। বরং সিন্ডিকেটের মাধ্যমে নির্ধারিত ব্যক্তিদের কাছ থেকে অর্থের বিনিময়ে বিমানের জ্বালানি তেল সংগ্রহ ও পরিবহনের সুযোগ নিতে হচ্ছে।

এদিকে, স্থানীয় সূত্রের দাবি, সিদ্ধিরগঞ্জের বার্মাশীল এলাকায় ডিপো থেকে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি বের হওয়ার সময় মালিক সমিতির নামে নিয়মিত চাঁদা আদায় করা হয়। এ ছাড়া দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অকিল উদ্দিন ভূঁইয়াকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি থেকে বহিষ্কারের বিষয়টিও স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

এ পরিস্থিতিতে পরিবহন ব্যবসায়ীরা পদ্মা অয়েল পিএলসির ডিপো থেকে বিমানের জ্বালানি তেল পরিবহনের চুক্তি প্রদান, নিয়োগ প্রক্রিয়া, অর্থ লেনদেন এবং মালিক সমিতির কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তাঁদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিন্ডিকেটের অস্তিত্ব ও অনিয়মের বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পূর্বের মতো ছোট-বড় সব পরিবহন ব্যবসায়ীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিবহন খাতকে এককভাবে নিয়ন্ত্রণ করতে না পারে।

আপডেট সময় : ১১:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬