ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে দুর্গাপুরের সেতু নির্মাণে বড় অনুমোদন

ফটোকার্ড ডাউনলোড
নেত্রকোণার দুর্গাপুরের সেতু নির্মাণের উদ্যোগে বড় অগ্রগতি এসেছে। গত ১৮ নভেম্বর একনেক সভায় দুর্গাপুরের ৪টিসহ নির্বাচনী এলাকায় মোট ৯টি সেতু অনুমোদন পেয়েছে। ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের প্রচেষ্টায় এই অনুমোদন মেলে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাবের তালিকা অনুযায়ী দুর্গাপুরের ৪টি সেতুর মোট দৈর্ঘ্য ১ হাজার ৭০ মিটার। এসব সেতু নির্মিত হলে নদী ও প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবায় ভোগান্তি কমবে।

দুর্গাপুরে প্রস্তাবিত ৪টি সেতুর অবস্থান

গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ অফিস-ঝানজাইল ভায়া শংকরপুর বাজার সড়কের ৯ হাজার ৯০০ মিটার চেইনেজে কংশ নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যের ওয়াই ব্রিজ নির্মাণের প্রস্তাব রয়েছে। এটি দুর্গাপুর, পূর্বধলা ও ধোবাউড়াকে যুক্ত করবে।
এছাড়া দুর্গাপুর জিসি-কুমুদগঞ্জ জিসি সড়কের ৫ হাজার ৪০০ মিটার চেইনেজে সোমেশ্বরী নদীর ওপর ৪৫০ মিটার দৈর্ঘ্যের ওয়াই ব্রিজ নির্মাণের প্রস্তাব করা হয়েছে। শিবগঞ্জ বাজার-গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ অফিস সড়কের ২ হাজার মিটার চেইনেজে বিরিশিরি-চৈতাটি ঘাট এলাকায় সোমেশ্বরী নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যের ওয়াই ব্রিজ নির্মাণের প্রস্তাব রয়েছে।
অন্যদিকে ঝানজাইল-মাদুরপাড় সড়কের ১ হাজার ১০০ মিটার চেইনেজে কাকরিয়া নদীর ওপর ১২০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে দুর্গাপুর থেকে নেত্রকোণার সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হবে।

অর্থনীতি ও পর্যটনে নতুন সম্ভাবনা

নতুন সেতুগুলো নির্মাণ হলে দুর্গাপুরের স্থানীয় অর্থনীতি ও পর্যটনে ইতিবাচক প্রভাব পড়বে। সোমেশ্বরী নদী, সাদা মাটির পাহাড় ও বিজয়পুরে প্রতি বছর অনেক পর্যটক আসেন। ফলে যোগাযোগ সহজ হলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের ভোগান্তিও কমবে।
কৃষকরা সহজে ফসল বাজারজাত করতে পারবেন। এর ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং শিক্ষার্থী ও রোগীদের চলাচলে সময় বাঁচবে। তবে প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত নির্মাণকাজ শুরু হলে উন্নয়নের নতুন পথ খুলবে, আর দেরি হলে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি থেকে যাবে।

নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলসে তারেক রহমানের জন্মদিন উদযাপন

একনেকে দুর্গাপুরের সেতু নির্মাণে বড় অনুমোদন

আপডেট সময় : ১২:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬