ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন কিনলে কর্তন কমাল বাজুস

ফটোকার্ড ডাউনলোড

পুরোনো স্বর্ণের অলংকার বিক্রি কিংবা বদলে নতুন গহনা কেনার ক্ষেত্রে গ্রাহকদের জন্য কর্তনের হার কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন গহনা কিনলে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রি করলে ১৫ শতাংশ কর্তন করা হবে। এতে আগের তুলনায় পুরোনো গহনা বদলে নতুন অলংকার কেনার ক্ষেত্রে গ্রাহকরা বাড়তি সুবিধা পাবেন।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়। রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর পুরোনো স্বর্ণের অলংকার বিনিময় ও কেনার ক্ষেত্রে কর্তনের হার নির্ধারণ করেছিল বাজুস। ওই নির্দেশনা অনুযায়ী, পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন গহনা কিনলে ১২ শতাংশ এবং সরাসরি বিক্রি করলে ১৮ শতাংশ কর্তন করা হতো।

নতুন সিদ্ধান্তে গহনা বিনিময়ের ক্ষেত্রে কর্তনের হার ১২ শতাংশ থেকে কমিয়ে ৯ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, সরাসরি পুরোনো স্বর্ণ বিক্রির ক্ষেত্রে আগের ১৮ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কর্তন করা হবে।

নতুন নিয়মে গ্রাহক কতটা সুবিধা পাবেন, তার একটি উদাহরণও রয়েছে। ধরা যাক, কোনো পুরোনো স্বর্ণের গহনার মূল্য ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আগের নিয়মে ১২ শতাংশ কর্তনে গ্রাহক পেতেন ৮৮ হাজার টাকা। নতুন নিয়মে ৯ শতাংশ কর্তনের পর পাবেন ৯১ হাজার টাকা। অর্থাৎ একই মূল্যায়নে গ্রাহকের বাড়তি সুবিধা হবে ৩ হাজার টাকা।

তবে পুরোনো স্বর্ণের গহনার চূড়ান্ত মূল্য নির্ধারণের ক্ষেত্রে ওজন, বিশুদ্ধতা ও অন্যান্য বিষয় যাচাই করা হবে। তাই গহনা বিক্রি বা বিনিময়ের আগে স্বর্ণের ওজন ও মান যাচাই করার পাশাপাশি দোকানের দেওয়া হিসাব ভালোভাবে বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

পুরোনো স্বর্ণ বিক্রি করতে চাইলে প্রথমেই ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের জন্য বাজুস নির্ধারিত বর্তমান দর যাচাই করে নেওয়া প্রয়োজন। এরপর সরাসরি বিক্রির ক্ষেত্রে নির্ধারিত ১৫ শতাংশ কর্তনের হিসাব বুঝে নিতে হবে।

কোনো কোনো দোকান নির্ধারিত হারের চেয়ে বেশি, এমনকি ১৮ থেকে ২০ শতাংশ পর্যন্ত কর্তনের প্রস্তাব দিতে পারে। এ ক্ষেত্রে বাজুসের নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত কর্তন মেনে না নেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

শুধু কর্তনের হার নয়, স্বর্ণের ওজনের হিসাবেও সতর্ক থাকা জরুরি। এ জন্য বিক্রির আগে অন্য কোনো দোকানে গহনার ওজন যাচাই করে নেওয়া যেতে পারে। পাশাপাশি স্বর্ণের আনা ও রত্তির হিসাব সম্পর্কে ধারণা থাকলে মূল্য নির্ধারণের সময় ভুল বোঝাবুঝি এড়ানো সহজ হবে।

লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স

পুরোনো স্বর্ণের গহনা বদলে নতুন কিনলে কর্তন কমাল বাজুস

আপডেট সময় : ০২:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬