ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতায় নতুন নিয়ম

ফটোকার্ড ডাউনলোড

বিদেশে অবস্থিত বাংলাদেশের ৮৪টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শিক্ষাভাতা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মিশনগুলোকে চারটি গ্রুপে ভাগ করে সর্বনিম্ন ২০ হাজার ৫০০ ডলার থেকে সর্বোচ্চ ৩৮ হাজার ডলার পর্যন্ত শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দুই সন্তানের জন্য সর্বোচ্চ ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা পর্যন্ত শিক্ষাভাতা পাওয়া যাবে।

গত ১৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব র. হ. ম. আলাওল কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি বছরের ২০ এপ্রিলের একটি চিঠির পরিপ্রেক্ষিতে শিক্ষাভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপনে বিশ্বের ৮৪টি বাংলাদেশ মিশনকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। মিশনগুলোর অবস্থান ও সংশ্লিষ্ট দেশের শিক্ষা ব্যয়ের পার্থক্য বিবেচনায় নিয়ে এ-লেভেল এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের জন্য আলাদা শিক্ষাভাতার সীমা নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ ‘ক’ এর আওতায় থাকা ১৫টি মিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সবচেয়ে বেশি শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩৫ হাজার ডলার বা ৪৩ লাখ ৬০ হাজার ৩০০ টাকা দেওয়া যাবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২৫ হাজার ডলার এবং দুই সন্তানের জন্য ৩৮ হাজার ডলার বা ৪৭ লাখ ৩৪ হাজার ৪০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

এই গ্রুপে রয়েছে চীনের বেইজিং, দক্ষিণ কোরিয়ার সিউল, জাপানের টোকিও, চীনের হংকং, ইন্দোনেশিয়ার জাকার্তা, কাতারের দোহা, বেলজিয়ামের ব্রাসেলস, সুইজারল্যান্ডের জেনেভা, নেদারল্যান্ডসের হেগ, সুইডেনের স্টকহোম, পোল্যান্ডের ওয়ারশ, অস্ট্রিয়ার ভিয়েনা, ইতালির মিলান, ফ্রান্সের প্যারিস এবং রাশিয়ার মস্কোর বাংলাদেশ মিশন।

গ্রুপ ‘খ’এর অন্তর্ভুক্ত ৪১টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক উভয় পর্যায়ের জন্য একই হারে শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

এ ক্ষেত্রে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ৩২ হাজার ডলার বা ৩৯ লাখ ৮৬ হাজার ৫৬০ টাকা পাওয়া যাবে।

এই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, নিউজিল্যান্ডের ওয়েলিংটন, থাইল্যান্ডের ব্যাংকক, মিয়ানমারের ইয়াঙ্গুন ও সিট্যুয়ে, মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেপালের কাঠমান্ডু, ভুটানের থিম্পু, ভারতের মুম্বাই ও নয়াদিল্লি, পাকিস্তানের করাচি ও ইসলামাবাদ, জর্ডানের আম্মান, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কুয়েত সিটি, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরাকের বাগদাদ এবং সুদানের খার্তুম।

এ ছাড়া ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, স্পেনের মাদ্রিদ, ইতালির রোম, রোমানিয়ার বুখারেস্ট, তুরস্কের ইস্তাম্বুল ও আংকারা, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, মিয়ামি ও লস অ্যাঞ্জেলেস, কানাডার অটোয়া ও টরন্টো, মেক্সিকোর মেক্সিকো সিটি এবং ব্রাজিলের ব্রাসিলিয়ার বাংলাদেশ মিশনও এ গ্রুপের অন্তর্ভুক্ত।

এ তালিকায় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের স্থায়ী মিশনও রয়েছে।

গ্রুপ ‘গ’ এর আওতাধীন ১৯টি মিশনে এ-লেভেল ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একই হারে শিক্ষাভাতা দেওয়া হবে।

এ গ্রুপে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৮ হাজার ডলার বা ৩৪ লাখ ৮৮ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই গ্রুপে রয়েছে সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটি, ভিয়েতনামের হ্যানয়, ফিলিপাইনের ম্যানিলা, ব্রুনাইয়ের বন্দরসেরি বেগাওয়ান, ভারতের চেন্নাই, মালদ্বীপের মালে, লেবাননের বৈরুত, বাহরাইনের মানামা, মিসরের কায়রো, ইরানের তেহরান, কেনিয়ার নাইরোবি, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, আলজেরিয়ার আলজিয়ার্স, লিবিয়ার ত্রিপোলি, সিয়েরা লিওনের ফ্রিটাউন, গ্রিসের এথেন্স, ডেনমার্কের কোপেনহেগেন, জার্মানির বার্লিন এবং পর্তুগালের লিসবনের বাংলাদেশ মিশন।

অন্যদিকে, গ্রুপ ‘ঘ’ এর অন্তর্ভুক্ত নয়টি মিশনে তুলনামূলক কম শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

এ-লেভেল পর্যায়ে একজন সন্তানের জন্য সর্বোচ্চ ২০ হাজার ৫০০ ডলার বা ২৫ লাখ ৫৩ হাজার ৮৯০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে একজন সন্তানের জন্য ২১ হাজার ডলার বা ২৬ লাখ ১৬ হাজার ১৮০ টাকা এবং দুই সন্তানের জন্য ২৫ হাজার ডলার বা ৩১ লাখ ১৪ হাজার ৫০০ টাকা শিক্ষাভাতা নির্ধারণ করা হয়েছে।

এই গ্রুপে রয়েছে চীনের কুনমিং, শ্রীলঙ্কার কলম্বো, ভারতের কলকাতা, গৌহাটি ও আগরতলা, উজবেকিস্তানের তাসখন্দ, ওমানের মাস্কাট, মরক্কোর রাবাত এবং মরিশাসের পোর্ট লুইসের বাংলাদেশ মিশন।

শিক্ষাভাতার অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েকটি শর্ত দিয়েছে অর্থ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, সন্তানের পড়াশোনার প্রকৃত ব্যয়ের ১৫ শতাংশ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে নিজস্ব অর্থ থেকে বহন করতে হবে। বাকি ৮৫ শতাংশ সরকার নির্ধারিত সীমার মধ্যে শিক্ষাভাতা হিসেবে দেবে। তবে কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট গ্রুপের নির্ধারিত সর্বোচ্চ সীমার বেশি অর্থ দেওয়া হবে না।

একই সময়ে সর্বোচ্চ দুই সন্তানের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে। অর্থাৎ কোনো কর্মকর্তা বা কর্মচারীর দুইয়ের বেশি সন্তান থাকলেও একসঙ্গে সর্বোচ্চ দুই সন্তানের শিক্ষার ব্যয় বাবদ ভাতা পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষাভাতার অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে দেওয়া যাবে না। ব্যাংকিং চ্যানেল, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অথবা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ পাঠাতে হবে।

তবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ অর্থ একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা থাকলে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে এবং কর্মকর্তা বা কর্মচারীর নিজস্ব অংশের ১৫ শতাংশ মিশনের নির্ধারিত হিসাব বা সংশ্লিষ্ট হিসাব কোডে জমা দিতে হবে। এসব শর্ত পূরণ হলে মিশন কর্তৃপক্ষ পুরো ফি পরিশোধ করতে পারবে।

এ ছাড়া যেসব দেশে ইংরেজি ভাষায় মাধ্যমিক বা উচ্চশিক্ষা গ্রহণের পর্যাপ্ত সুযোগ নেই, সেসব দেশে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের পড়াশোনার জন্য অন্য কোনো ইংরেজিভাষী দেশ বেছে নিতে পারবেন। তবে এ ক্ষেত্রে নিজ কর্মস্থলের দেশ বাদ দিয়ে অন্য দেশে সন্তানকে পড়ানোর ব্যবস্থা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা যে বাংলাদেশ মিশনে কর্মরত, সেই মিশনের অনুমোদিত শিক্ষাভাতার সীমাই প্রযোজ্য হবে।

লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স

বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তাদের সন্তানদের শিক্ষাভাতায় নতুন নিয়ম

আপডেট সময় : ০২:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬