ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো

ফটোকার্ড ডাউনলোড

দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর থেকে খালি হাতে ফিরছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর আর ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা; সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও কার্লো আনচেলত্তির অধীনে শেষ ৩২–এ নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।

বর্তমান দলের এই দুরবস্থা ও হেক্সা অধরার নেপথ্য কারণ নিয়ে এবার সরাসরি কথা বলেছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো মনে করেন, এখন আর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই এবং দলের ভেতরে আগের সেই সংহতিও দেখা যাচ্ছে না।

তার মতে, ব্রাজিলের খেলোয়াড়রা এখন ইউরোপীয় ফুটবলারদের অনুকরণ করার পথে হাঁটছে, অথচ একসময় নিজেদের সহজাত প্রতিভার ওপর ভর করে যে প্রবল আত্মবিশ্বাস তৈরি হতো, তা আজ দুর্বল হয়ে পড়েছে।

অন্যদিকে আধুনিক ইউরোপীয় দলগুলো অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির এবং সুসংগঠিত হয়ে উঠেছে।

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লড়াকু মানসিকতা প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, প্রতিদ্বন্দ্বীদের এমন লড়াইয়ের স্পৃহা দেখলে ব্রাজিলের সমর্থকদের কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, কারণ বর্তমান ব্রাজিল দলে সেই তাড়না অনুপস্থিত।

স্পষ্ট ভাষায় তিনি জানান, বিশ্বমঞ্চে আধিপত্য ফেরাতে হলে কেবল নামে নয়, শক্তি ও ঐক্যেও বদল আনতে হবে।

সাবেক দুই ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে ওই আলোচনায় নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অতীত আক্ষেপও তুলে ধরেন রোনালদো। ১৯৯৭ সালে বার্সেলোনায় লা লিগা ও কাপ উইনার্স কাপ জয়ের দারুণ সাফল্যের পর ইন্টার মিলানে পাড়ি জমানোর পেছনে বড় কারণ ছিল আর্থিক প্রস্তাব।

রোনালদোর ভাষ্য অনুযায়ী, বার্সায় বছরে দুই মিলিয়ন আয় করলেও ইন্টার তার রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করে বার্ষিক বেতন চার গুণ বাড়িয়ে আট মিলিয়ন দেওয়ার প্রস্তাব দেওয়ায় তিনি ইতালিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এ ছাড়া ১৯৯৬ সালের ব্যালন ডি’অর ভোটে ডিফেন্ডার ম্যাথিয়াস সামারের কাছে দ্বিতীয় হওয়ার স্মৃতিতেও তখন ক্ষুব্ধ ছিলেন তিনি। বার্সার জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স ও প্রচুর গোলের পরও পিছিয়ে পড়াটা মানতে পারেননি রোনালদো। তবে ইন্টার মিলানে প্রথম মৌসুমেই ১৯৯৭ সালে এবং পরবর্তীতে ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর ফের ব্যালন ডি’অর জিতে সেই আক্ষেপ ঘোচান এই কিংবদন্তি।

বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ ইতালি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো

আপডেট সময় : ০৪:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬