ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

ফটোকার্ড ডাউনলোড

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কুস্তি প্রতিযোগিতা ডব্লিউডব্লিউইর তারকা ব্রনসন রিড মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। শুক্রবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ।

ব্রনসন রিডের প্রকৃত নাম জারমেইন হ্যালি। চিকিৎসাজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কী ধরনের শারীরিক জটিলতা থেকে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে ডব্লিউডব্লিউই বলেছে, ‘জারমেইন ছিলেন ডব্লিউডব্লিউইর এক বিশাল ব্যক্তিত্ব। তবে তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ, পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ এবং সহকর্মীদের অত্যন্ত প্রিয়।’

চলতি মাসের শুরুতে ডব্লিউডব্লিউইর ক্রাউন জুয়েল প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে আহত হয়েছিলেন রিড। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় তার কয়েকটি পাঁজরের হাড় ভেঙে যায় এবং কিডনিতে গুরুতর ক্ষত তৈরি হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি সৌদি আরবেই অবস্থান করছিলেন।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া রিড দুই দফায় ডব্লিউডব্লিউইতে কাজ করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম দফায় প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে এক বছর বিরতি দিয়ে আবারও ডব্লিউডব্লিউইতে ফেরেন। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন এই রেসলার।

গত কয়েক মাসে রিডই প্রথম রেসলার নন, যিনি মারা গেলেন। এর আগে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের রেসলার বেঞ্জামিন স্যাটারলি ৪০ বছর বয়সে মারা যান। তবে সে সময় তার মৃত্যুর কারণ বা পরিস্থিতি প্রকাশ করা হয়নি।

সূত্র: সিএনএন

বাঁধনের ওপর হামলার ঘটনায় ৩ ইতালি প্রবাসীকে জিজ্ঞাসাবাদ

৩৮ বছর বয়সে মারা গেলেন ডব্লিউডব্লিউই তারকা ব্রনসন রিড

আপডেট সময় : ০৪:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬