ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আখতারের ওপর হামলা নিয়ে যে প্রতিক্রিয়া দিলেন হাসনাত আবদুল্লাহ

যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘হাসিনার পুলিশ লীগ, কোর্ট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে? আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা সম্মতি উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত —এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।’

dhakapost

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী ফ্লাইটটি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় টার্মিনালের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেন। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা টার্মিনাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন।

ঘটনাস্থলের একটি ভিডিওতে দেখা যায়, পিঠে ভাঙা ডিম নিয়ে হাঁটছেন আখতার। এসময় কালো টুপি ও কালো শার্ট পরা একজন ডিম দেখিয়ে সেটি আখতারকে লক্ষ্য করে ছুড়ে মারেন। সেটি তার পিঠে গিয়ে পড়ে। সেসময় পাশ থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

ঘটনার সময় নেভি ব্লু জার্সি ও কালো রঙের সোয়েটার পরা দুই ব্যক্তি আখতারকে সরিয়ে নিয়ে দ্রুত সামনের দিকে হেঁটে যান।

জার্মানিতে তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ৩০ জনের মৃত্যু

আখতারের ওপর হামলা নিয়ে যে প্রতিক্রিয়া দিলেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৯:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫