ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির হত্যার প্রতিশোধ নেবেই ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে ‘একটি ভয়াবহ অপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইরান এই হত্যার জবাব দেবে।

প্রেসিডেন্টের অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এটি একটি মহা অপরাধ। জবাব না দিয়ে এটাকে কখনো ছেড়ে দেয়া হবে না। এটি ইসলামী বিশ্বের ও শিয়াদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। এই উচ্চপদস্থ নেতার বিশুদ্ধ রক্ত প্রবল স্রোতের মতো ঝরবে, যা আমেরিকান-জায়োনিস্ট অত্যাচার ও অপরাধকে নিশ্চিহ্ন করবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বারও আমরা আমাদের সমস্ত শক্তি এবং দৃঢ়তা নিয়ে, ইসলামী জাতি ও বিশ্বের মুক্ত মানুষদের সমর্থনে, এই মহা অপরাধের পরিকল্পনাকারী ও দায়ীদের অনুতপ্ত করে তুলব। এছাড়া, পেজেশকিয়ান ৪০ দিনের শোকের পাশাপাশি সাত দিনের সরকারি ছুটির ঘোষণা দিয়েছেন।

খামেনির হত্যার প্রতিশোধ নেবেই ইরান

আপডেট সময় : ০৯:৫০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬