ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে ইসলামাবাদ এসে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে আজ শনিবার স্থানীয় সময় দিবাগত রাত ২টা ৪০ মিনিটে ইসলামাদের রানওয়েতে প্রবেশ করে ইরানি প্রতিনিধিদের বহনকারী বিমানটি।

গালিবাফের নেতৃত্বাধীন এই দলটিতে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।

ইসলাবাদ বিমানবন্দরে অবতরণের পর ইরানের প্রতিনিধি দলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কুশল বিনিময়ের পাশপাশি একটি গঠনমূলক আলোচনার আশাবাদ এবং টেকসই সমাধানের লক্ষ্যে সংলাপ এগিয়ে নিতে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণ: প্রকল্পে কোনো ক্ষতির ঝুঁকি নেই, রেলপথ মন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছে ইরানি প্রতিনিধিদল

আপডেট সময় : ১০:২৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬