ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করুন, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে ওয়াশিংটন যদি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে তেহরানও আর ওই সমঝোতা মেনে চলবে না বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।

তিনি বলেন, প্রতিটি আলোচনায় ইরান অত্যন্ত সতর্কতার সঙ্গে দেশের জনগণের স্বার্থ ও উদ্বেগকে প্রাধান্য দিয়ে অংশ নিয়েছে। কোনো সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময় সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে নিজের প্রতিশ্রুতি পূরণ করেছে। ইসলামি প্রজাতন্ত্র কখনোই প্রথম পক্ষ হয়ে চুক্তি ভঙ্গ করেনি।

বাঘেই আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ বন্ধের বিষয়ে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারে, তাহলে ইরানও তাদের সঙ্গে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং মেনে চলবে না।

তিনি জানান, অতীতে যখনই অপর পক্ষ তাদের দায়িত্ব পালন করেনি, তখন ইরানও নিজের প্রতিশ্রুতি পালন করা থেকে বিরত থেকেছে। ভবিষ্যতেও একই নীতি অনুসরণ করবে তেহরান।

এই বক্তব্যে ইরান যুক্তরাষ্ট্রের প্রতি চাপ বাড়ালো বলে মনে করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে থাকায় দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা নিয়ে আগ্রহ বেড়েছে।

জনপ্রিয় সংবাদ

চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করুন, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা ইরানের

আপডেট সময় : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬