ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই শুরু আজ

আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া। নির্বাচন কমিশন জানিয়েছে, সব মনোনয়নপত্র পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে। যাচাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করবে কমিশন।

রিটার্নিং অফিসে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে একটি জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), আর বাকি দুটি জমা দিয়েছে জামায়াত সমর্থিত ১১-দলীয় জোট।

গত বৃহস্পতিবার বিএনপি তাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়নপত্র জমা দেয়। একই দিন ১১-দলীয় জোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা অলি আহমদের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়ে।

প্রার্থীরা চাইলে আগামী ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

গত ৬ আগস্ট ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ৩৫ বছরের মধ্যে এই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবার নির্বাচিত হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

১২ আগস্ট ইসি জানায়, ভোটের দিন সংসদে কোনো নিয়মিত অধিবেশন বসবে না। তবে ভোট পরিচালনার জন্য সংসদে একটি বিশেষ সভা ডাকা হবে।

ভোটার তালিকা ও ভোটগ্রহণ প্রক্রিয়া

একই দিনে ইসি প্রকাশ করেছে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটার তালিকা। নির্বাচনের দিন তারা তিনটি স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট দেবেন।

ইসি সূত্র জানিয়েছে, সংসদ সদস্যরা নিজ নিজ নির্ধারিত আসনে বসেই ভোট দেবেন। এছাড়া প্রধান নির্বাচন কর্মকর্তা এএমএম নাসির উদ্দিনের বসার স্থান ঠিক করবে সংসদ সচিবালয়।

আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিজেই এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই নির্বাচনে কোনো বুথ থাকছে না। তবে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে এবং সাংবাদিকদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র যাচাই শুরু আজ

আপডেট সময় : ১১:১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬