ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করেছেন। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ সংক্রান্ত একটি মানচিত্র প্রকাশ করেন তিনি। মানচিত্রে পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী কৌশলগত এই জলপথকে চিহ্নিত করা হয়েছে।

এর আগেও ট্রাম্প এমন ইঙ্গিত দিয়েছিলেন। গত ১৫ আগস্ট নিউইয়র্কে রিপাবলিকান পার্টির এক সমাবেশে তিনি বলেন, ইরান শিগগিরই ‘খুব বাজেভাবে’ পরাজিত হতে যাচ্ছে। এছাড়া ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালি মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি

১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হয়। প্রণালিটির একপাশে ইরান এবং অপরপাশে ওমান অবস্থিত। ফলে এই জলপথ নিয়ন্ত্রণ ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে।

অবরোধ ও চুক্তি ভাঙার ইতিহাস

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করে। এর জবাবে হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ জারি করে তেহরান। পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রও ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে সই করে। চুক্তির পর হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার করে ইরান। একই সময়ে ইরানের বন্দর থেকেও প্রহরা তুলে নেয় মার্কিন নৌবাহিনী।

তবে এই সমঝোতা বেশি দিন টেকেনি। গত ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে বেরিয়ে যায় ইরান। এরপর হরমুজ প্রণালিতে আবারও অবরোধ জারি করে তেহরান, যা এখনো অব্যাহত রয়েছে।

মাইনমুক্ত করার দাবি ট্রাম্পের

গত ১২ আগস্ট মেরিল্যান্ডের মার্কিন প্রতিরক্ষা ঘাঁটি জয়েন্ট বেইস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান প্রণালিতে মাইন পেতেছে, তবে যুক্তরাষ্ট্র সেই জলপথ মাইনমুক্ত করছে। এছাড়া মার্কিন নৌবাহিনী শিগগিরই পুরো প্রণালি সম্পূর্ণ মাইনমুক্ত করবে বলেও জানান তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে এখন ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। বরং পুরো প্রণালিই বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি ট্রাম্পের

আপডেট সময় : ১২:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬