ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশসহ ১৪০ দেশের শিক্ষার্থীদের এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস

শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল গুগল। বিশ্বজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে এক বছর বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গুগল এআই প্লাস। বাংলাদেশসহ মোট ১৪০টি দেশ এই সুবিধার আওতায় রয়েছে। পড়াশোনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহজ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

যা যা মিলবে ফ্রি প্যাকেজে

এই অফারের আওতায় শিক্ষার্থীরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় দ্বিগুণ জেমিনি ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি থাকছে ৪০০ গিগাবাইট ক্লাউড স্টোরেজ। এছাড়া জেমিনিতে যুক্ত হয়েছে স্টুডেন্ট হাব, স্টাডি নোটবুক ও ইন্টার‌্যাকটিভ ত্রিমাত্রিক ভিজুয়ালাইজেশনের মতো নতুন ফিচার। ফলে পড়াশোনার কাজ আগের চেয়ে অনেক সহজ হবে।

যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য আলাদা সুবিধা

তবে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। দেশটির কলেজ শিক্ষার্থীরা এক বছরের জন্য বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গুগল এআই প্রো। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সেবার মাসিক খরচ ১৯ দশমিক ৯৯ ডলার। অর্থাৎ বছরে খরচ পড়ে প্রায় ২৪০ ডলার।

মার্কিন শিক্ষার্থীরা সাধারণ ব্যবহারকারীদের তুলনায় চার গুণ বেশি জেমিনি ব্যবহার করতে পারবেন। এর সঙ্গে জিমেইল ও গুগল ডকসের মতো অ্যাপে জেমিনি ব্যবহারের সুযোগও থাকছে। উপরন্তু মিলবে ৫ টেরাবাইট ক্লাউড স্টোরেজ এবং গুগল হেলথ প্রিমিয়াম।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাইরের ১৪০টির বেশি দেশের শিক্ষার্থীরা পাবেন জেমিনি অমনি সুবিধা। তাদের জন্যও থাকছে দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ গিগাবাইট স্টোরেজ।

বাংলাদেশের শিক্ষার্থীরা কীভাবে নিবন্ধন করবেন

বাংলাদেশের শিক্ষার্থীদের এই সুবিধা নিতে গুগলের নির্ধারিত ওয়েবপেজে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

স্টুডেন্ট হাবে কী কী থাকছে

বিনামূল্যের এআই সুবিধার পাশাপাশি জেমিনিতে চালু হয়েছে নতুন ফিচার স্টুডেন্ট হাব। এর মাধ্যমে একই জায়গা থেকে পড়াশোনার প্রয়োজনীয় বিভিন্ন এআই সুবিধা ব্যবহার করা যাবে।

স্টুডেন্ট হাবে রয়েছে স্টাডি নোটবুক, ফ্ল্যাশকার্ড এবং অনুশীলনী কুইজ। এছাড়া শেখার অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধাও যুক্ত হয়েছে। শিক্ষার্থীর দেওয়া লেকচার নোট বিশ্লেষণ করে স্টাডি নোটবুক তৈরি করবে ব্যক্তিগত পড়াশোনার পরিকল্পনা।

কোন বিষয়ে শিক্ষার্থীর দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করতে পারবে এই সুবিধা। এরপর সেই অনুযায়ী কুইজ ও ছোট পাঠ তৈরি হবে। ফলে শেখার প্রক্রিয়া হয়ে উঠবে আরও ব্যক্তিকেন্দ্রিক।

জেমিনিতে যুক্ত হয়েছে ইন্টার‌্যাকটিভ ভিজুয়ালাইজেশন সুবিধাও। এর মাধ্যমে জটিল বিষয় বোঝাতে তৈরি করা যাবে ইন্টার‌্যাকটিভ গ্রাফ, টেবিল ও ত্রিমাত্রিক সিমিউলেশন।

পাশাপাশি ডিপ রিসার্চ সুবিধার মাধ্যমে একাধিক উৎস বিশ্লেষণ করে বিস্তারিত গবেষণা প্রতিবেদন তৈরি করা যাবে। এতে শিক্ষার্থীদের গবেষণার কাজ সহজ হবে।

অফারের মেয়াদ ও শর্তাবলি

গুগলের এই শিক্ষার্থী অফার গ্রহণের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৬। তবে বিনামূল্যের এক বছর শেষ হওয়ার পর সাবস্ক্রিপশন স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যাবে।

এরপর যুক্তরাষ্ট্রে মাসে ১৯ দশমিক ৯৯ ডলার দিতে হবে। অন্যান্য দেশে গুগল এআই প্লাসের জন্য গুনতে হবে মাসে ৪ দশমিক ৯৯ ডলার বা স্থানীয় মুদ্রায় সমপরিমাণ অর্থ।

বিনামূল্যের সুবিধা নিতে নিবন্ধনের সময় শিক্ষার্থীদের বৈধ পেমেন্ট পদ্ধতি দিতে হবে। এক বছর শেষে অর্থ কাটা এড়াতে চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন বাতিল করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগে যেকোনো সময় সাবস্ক্রিপশন বাতিল করা যাবে এবং এ জন্য কোনো অতিরিক্ত খরচ গুনতে হবে না।

জনপ্রিয় সংবাদ

নৌ-বিমানবাহিনীর পদোন্নতিতে যোগ্যতাই মানদণ্ড: প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশসহ ১৪০ দেশের শিক্ষার্থীদের এক বছর বিনামূল্যে গুগল এআই প্লাস

আপডেট সময় : ০২:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬