ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন

ফটোকার্ড ডাউনলোড

বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, শ্রম অসন্তোষ নিরসন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে চলমান শ্রম অসন্তোষের কারণে এসব এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘গুলশানের চামেলি’ ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

শ্রমিক অসন্তোষ ঘিরে গাজীপুরে বিজিবি মোতায়েন

আপডেট সময় : ০২:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬