ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

ফটোকার্ড ডাউনলোড

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় শূন্য পাস এবং আশঙ্কাজনক হারে কম পাসের তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই নির্দেশনার বিষয়টি জানানো হয়। সেখানে ফলাফলের এমন বিপর্যয়ের কারণ চিহ্নিত করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শুরুর তাগিদ দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এবারের পরীক্ষায় সারা দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আগের বছর এমন শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লো ৯১টি।

বিপরীতে চলতি বছর সব পরীক্ষার্থী পাস করেছে এমন শতভাগ সফল প্রতিষ্ঠানের সংখ্যা নেমে এসেছে মাত্র ১৩৯টিতে।

জনপ্রিয় সংবাদ

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৭:৫৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬