ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে গ্যাসের স্বল্প চাপ থাকবে চার দিন

ফটোকার্ড ডাউনলোড

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত  বন্ধ থাকবে। এতে সারা দেশে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

রবিবার (১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। অর্থাৎ এ সময়ে দৈনিক ৩২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমবে।

পেট্রোবাংলা জানায়, টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হবে। ফলে এ সময়ে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি সরবরাহ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

আপডেট সময় : ১১:১৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬