ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৮ কোটি টাকা দাবি করে রামগোপাল ভার্মাকে আইনি নোটিশ

ফটোকার্ড ডাউনলোড

দীর্ঘ এক দশকের বেশি সময় আগের একটি চুক্তিকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়েছেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। তার বিরুদ্ধে ২৯ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার রুপি বকেয়া দাবি করেছে প্রযোজনা সংস্থা ‘অ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড’।

শুধু তাই নয়, এই পরিচালকের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে যাওয়ার আগে বলিউডের প্রযোজক, পরিবেশক ও সম্প্রচার সংস্থাগুলোকেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।গত অক্টোবর রামগোপালকে আইনি নোটিশ পাঠায় প্রযোজনা সংস্থাটি। ওই নোটিশে ৩০ অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সংস্থার দাবি, মোট বকেয়ার পরিমাণ ২৯ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় ৩৮ কোটি ৮০ লাখেরও বেশি।

এর মধ্যে সুদের অঙ্কই ১১ কোটি ৩৮ লাখ রুপির বেশি। দীর্ঘদিনের বকেয়া ও সুদ মিলিয়ে পাওনার পরিমাণ এতটা বেড়েছে বলে দাবি তাদের।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০১০ সালের ১০ এপ্রিল। ওই দিন রামগোপাল ভার্মা ও ‘অ্যাক্লাট্যান্ট ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বলে দাবি প্রযোজনা সংস্থার।

পরবর্তী সময়ে ২০১৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত চুক্তিটি বহাল ছিল বলেও জানা গেছে।এই বিরোধের জেরে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে সতর্ক করেছে সংস্থাটি। প্রযোজক, পরিবেশক, সম্প্রচারক এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর উদ্দেশে বলা হয়েছে, রামগোপাল ভার্মার সঙ্গে যুক্ত কোনো ছবির স্বত্ব কেনা, সম্প্রচার কিংবা স্ট্রিমিংয়ের মতো ব্যবসায়িক চুক্তিতে যাওয়ার আগে যেন সতর্কতা অবলম্বন করা হয়।

প্রযোজনা সংস্থার অভিযোগ, চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট কিছু ছবিতে প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার কিংবা সহপ্রযোজক হিসেবে কাজ করার আগে তাদের কাছ থেকে লিখিত অনাপত্তিপত্র নেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু রামগোপাল সেই শর্ত মেনে চলেননি।

আর এ কারণেই তার কাছে বকেয়া অর্থ দাবি করে আইনি পথে হেঁটেছে প্রতিষ্ঠানটি।একই সঙ্গে চুক্তি অনুযায়ী পাওনা পরিশোধ না করা হলে ‘কনট্রাকচুয়াল লিয়েন’ বা চুক্তিগত অধিকার প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছে প্রযোজনা সংস্থাটি। এই আইনি বিরোধ কি শুধু রামগোপালের আর্থিক জটিলতাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি তার সঙ্গে যুক্ত ছবিগুলোর ভবিষ্যৎ ব্যবসাতেও প্রভাব ফেলবে—এখন সেটাই দেখার পালা।

আপডেট সময় : ১১:৩৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬