ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হয়ে গেল স্বাস্থ্য বাতায়ন, ফোনে চিকিৎসকের পরামর্শ মিলবে না

ফটোকার্ড ডাউনলোড

দীর্ঘ ১১ বছর ধরে সাধারণ মানুষকে বিনা মূল্যে টেলিফোনে চিকিৎসকের পরামর্শ দিয়ে আসা সরকারি সেবা ‘স্বাস্থ্য বাতায়ন’ বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে ১৬২৬৩ নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ আর থাকছে না। তবে সেবাটি পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কার্যালয় ও জনবল এখনো বহাল রয়েছে।

পরিচালনাকারী প্রতিষ্ঠানের দাবি, সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ নবায়ন না করা এবং দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ না করায় কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

স্বাস্থ্য বাতায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. নিজাম উদ্দিন আহমেদ বলেন, প্রায় ১১ বছর ধরে তারা এ সেবা পরিচালনা করে আসছেন। বর্তমান সরকারের সময়ে চুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছিল। তবে সেই মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে চুক্তি নবায়ন কিংবা সেবা পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়নি। এ কারণে গত বৃহস্পতিবার থেকে কার্যক্রম বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিতে প্রায় ১০০ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তাদের বেতন নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। অথচ সরকারের কাছে প্রতিষ্ঠানটির প্রায় ১৬ কোটি টাকা পাওনা রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কর্মীদের বেতন দিতে হচ্ছে বলেও জানান তিনি।

সরকারের কাছে বিপুল অঙ্কের অর্থ পাওনা থাকা এবং চুক্তির মেয়াদ না বাড়ানোর কারণে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়েছে। যদিও স্বাস্থ্য বাতায়নের কার্যালয় এখনো বন্ধ হয়নি। সেখানে ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মীরা দায়িত্ব পালন করছেন।

এদিকে স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) পরিচালনার দায়িত্বে থাকা সিনেসিস হেলথের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী গত ১২ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালককে একটি চিঠি দেন। চিঠিতে তিনি স্বাস্থ্য বাতায়নের কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। ওই দিন সন্ধ্যায় সেবাটি বন্ধ করে দেওয়া হয়।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে স্বাস্থ্য বাতায়নের যাত্রা শুরু হয়। এর পরিচালনার দায়িত্ব পায় সিনেসিস আইটি। সেবাটি পরিচালনায় তিন পালায় কাজ করতেন ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা। টেলিফোনে চিকিৎসাসেবা দেওয়ার জন্য তাদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছিল।

এই সেবার আওতায় ২৪ ঘণ্টাই ফোন করে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেত। স্বাস্থ্য বাতায়নের সিইওর দাবি, সেবাটিতে আসা মোট কলের প্রায় ৭০ শতাংশই সাধারণ মানুষের কাছ থেকে আসত। বিশেষ করে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত যেসব রোগীর নিয়মিত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন, কিন্তু প্রতিবার হাসপাতালে যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।

ড. নিজাম উদ্দিন আহমেদ বলেন, স্বাস্থ্য বাতায়ন কখনো হাসপাতালের বিকল্প হিসেবে কাজ করেনি। বরং হাসপাতালের চিকিৎসাসেবার পরিপূরক ছিল এটি। ক্যানসার ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় শুধু চিকিৎসকের সঙ্গে কথা বলেই প্রয়োজনীয় পরামর্শ পেতেন। এ ছাড়া চিকিৎসকেরা ইলেকট্রনিক প্রেসক্রিপশনও দিতেন।

তিনি আরও বলেন, কোনো বিকল্প ব্যবস্থা চালু না করেই সেবাটি বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল রোগীরা টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ হারিয়েছেন। সরকারের নিজস্ব জনসেবামূলক এ কার্যক্রম বন্ধের আগে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। তাই দ্রুত ১৬২৬৩ নম্বরে স্বাস্থ্য বাতায়ন পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে একজন সেবাগ্রহীতা ফোন করে নিজের শারীরিক সমস্যা ও রোগের উপসর্গ জানাতেন। এ সময় চিকিৎসকেরা রোগীর পূর্ববর্তী চিকিৎসার ইতিহাসসহ প্রয়োজনীয় তথ্য জানতে চাইতেন। পুরো কথোপকথন রেকর্ড করা হতো এবং রোগের ধরন অনুযায়ী মৌখিক পরামর্শ দেওয়া হতো। প্রয়োজনে ই-প্রেসক্রিপশন পাঠানোর পাশাপাশি বিশেষায়িত হাসপাতালে যাওয়ার পরামর্শও দেওয়া হতো। এ পর্যন্ত সেবাটির মাধ্যমে প্রায় তিন কোটি কলের উত্তর দেওয়া হয়েছে।

করোনা মহামারির সময় স্বাস্থ্য বাতায়নের গুরুত্ব আরও বেড়ে যায়। ২০২০ সালে সংক্রমণের ভয়ে অনেকেই হাসপাতালে যেতে চাইতেন না। তখন সারা দেশের মানুষের কাছে চিকিৎসা-পরামর্শের অন্যতম ভরসার মাধ্যম হয়ে ওঠে ১৬২৬৩ নম্বরটি। জ্বর, শ্বাসকষ্ট, করোনা পরীক্ষা কিংবা অ্যাম্বুলেন্সের সন্ধান পেতে মানুষ এই নম্বরে ফোন করতেন।

স্বাস্থ্য বাতায়নের তথ্য অনুযায়ী, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত করোনা মহামারির প্রথম পর্যায়ে সেবাটিতে ১ কোটি ২৬ লাখ কল এসেছিল।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বজলুর রশীদ বলেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে সিনেসিস আইটির বিল বকেয়া রয়েছে। প্রতিষ্ঠানটি পাওনা অর্থ পরিশোধের দাবি জানিয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এ বিষয়ে কাজ করছে।

আপডেট সময় : ১০:৫২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬