ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগের দুয়ার খুলছে মার্কিন উন্নয়ন সংস্থা ডিএফসি

ফটোকার্ড ডাউনলোড

যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের জন্য যোগ্য দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে।

গতকাল সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাদের অর্থায়নের জন্য যোগ্য দেশ হিসেবে ঘোষণা করে।

ডিএফসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার আওতায় বাংলাদেশের উপযুক্ত প্রকল্পগুলোতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের বিনিয়োগ ঘাটতি পূরণের পাশাপাশি অর্থায়নের অভাবে আটকে থাকা বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি, জরুরি পরিষেবার মানোন্নয়ন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য শক্তিশালী হবে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করতে সক্ষম এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, পারস্পরিক বাণিজ্যচুক্তির আওতায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং উভয় দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিএফসি জানিয়েছে, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। বিশ্বের দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতিও এ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে মার্কিন কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণে সহায়তা করা সংস্থাটির অন্যতম লক্ষ্য।

একই সঙ্গে বেসরকারি বিনিয়োগ বাড়িয়ে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করতে চায় ডিএফসি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্তবাজার নীতির ভিত্তিতে বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে মার্কিন ব্যবসার সম্প্রসারণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করছে সংস্থাটি।

আপডেট সময় : ১২:০০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬