২০২৫ সালে বন্ড ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল নিয়ন্ত্রণ নেওয়ার পর নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া শুরু করে অ্যামাজন এমজিএম স্টুডিওস।
‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া প্যাটিনসন পরে ‘দ্য ব্যাটম্যান’, ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়জীবনে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।
প্যাটিনসনের আগে দীর্ঘ ১৫ বছর জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ড হিসেবে যাত্রা শুরু করে ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে সেই অধ্যায়ের ইতি টানেন তিনি। এ সময়ে মোট পাঁচটি সিনেমায় ০০৭ চরিত্রে অভিনয় করেন ক্রেগ।
বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে প্যাটিনসনকে। ছবিটির চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। নতুন এই বন্ড সিনেমা ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
























