জেনিফারের প্রথম বিয়ে হয় ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে। এক বছরও টেকেনি সেই সংসার। এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়।
এরপর অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে পুরোনো সম্পর্ক নতুন করে শুরু করেন জেনিফার। ২০২২ সালে বিয়ে করেন তারা। তবে সেই সংসারও টেকেনি। ২০২৪ সালে বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৫ সালের জানুয়ারিতে বিচ্ছেদ চূড়ান্ত হয়।
এদিকে আগামী ২৬ নভেম্বর থেকে লাস ভেগাসে শুরু হচ্ছে জেনিফারের ‘দ্য জেএলও শো: লাইভ ইন লাস ভেগাস’।
























