ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক প্রজেক্টে আলী ফজল

ফটোকার্ড ডাউনলোড

জনপ্রিয় সিরিজ মির্জাপুর-এর মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পাওয়া অভিনেতা আলী ফজল এবার যুক্ত হচ্ছেন নতুন আন্তর্জাতিক প্রজেক্টে। লেখক ই এম ফরস্টারের বিখ্যাত উপন্যাস আ প্যাসেজ টু ইন্ডিয়া অবলম্বনে নির্মিতব্য পাঁচ পর্বের সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।

সিরিজটিতে আরো থাকছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও শাহানা গোস্বামী।এমি পুরস্কারজয়ী নির্মাতা রিচি মেহতা সিরিজটির চিত্রনাট্য লিখছেন এবং পরিচালনা করছেন। বিবিসি ও কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) যৌথভাবে এটি নির্মাণ করছে। সিরিজটির শুটিং হবে ভারতে।

এতে ভারতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের একাধিক অভিনয়শিল্পী যুক্ত হয়েছেন।ড. আজিজের চরিত্রে আলী ফজল

সিরিজে ড. আজিজের ভূমিকায় দেখা যাবে আলী ফজলকে। ১৯২০-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন ভারতের একজন চিকিৎসক তিনি। সাংস্কৃতিক ভিন্নতা সত্ত্বেও মানুষের মধ্যে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনায় বিশ্বাসী আজিজের জীবন এক বিতর্কিত ঘটনার পর বদলে যায়।

ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয় আইনি লড়াই। এর মধ্য দিয়ে ঔপনিবেশিক সমাজের বৈষম্য, পক্ষপাত ও ক্ষমতার সম্পর্ক উঠে আসবে গল্পে।উপন্যাসটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ফিল্ডিংয়ের ভূমিকায় থাকছেন টম মিসন। তিনি একজন শিক্ষাবিদ, যার সঙ্গে আজিজের ঘনিষ্ঠতা তৈরি হয়। মিসেস মুর চরিত্রে অভিনয় করবেন বাফটা পুরস্কারজয়ী অভিনেত্রী ফিওনা শ।

তার ছেলে রনির চরিত্রে থাকছেন গুইলিম লি। আর অ্যাডেলার চরিত্রে অভিনয় করবেন ক্লেয়ার হিউজ।নাসিরুদ্দিন শাহ ও শাহানা গোস্বামীও আছেন

সিরিজটির ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন নাসিরুদ্দিন শাহ, শাহানা গোস্বামী ও দানিশ হুসেইন। নাসিরুদ্দিন শাহ অভিনয় করবেন গোদবোলের চরিত্রে। তিনি একজন শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। অন্যদিকে, শাহানা গোস্বামীকে দেখা যাবে অমৃত রাও চরিত্রে। তিনি একজন দক্ষ আইনজীবী এবং ভারতের আইন পেশায় প্রবেশ করা প্রথম দিকের নারীদের একজন।

এ ছাড়া আজিজের চাচা ও ঘনিষ্ঠজন হামিদুল্লাহর চরিত্রে অভিনয় করবেন দানিশ হুসেইন। ঔপনিবেশিক শাসনব্যবস্থা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি আজিজের আশাবাদী চিন্তাভাবনার চেয়ে আলাদা।

আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন সংযোজন

আন্তর্জাতিক চলচ্চিত্র ও সিরিজে আগেও কাজ করেছেন আলী ফজল। ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল চলচ্চিত্রের পাশাপাশি জনপ্রিয় সিরিজ মির্জাপুর-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। ভারতীয় চলচ্চিত্রের বাইরেও নিজের অভিনয়ের পরিসর বাড়িয়ে চলেছেন এই অভিনেতা। এবার আন্তর্জাতিক সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারে নতুন সংযোজন হতে যাচ্ছে।

অন্যদিকে, নির্মাতা রিচি মেহতা এর আগে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিরিজ পোচার নির্মাণ করেছেন। এবার ই এম ফরস্টারের উপন্যাসকে পর্দায় তুলে ধরছেন তিনি। বন্ধুত্ব, পরিচয়, ন্যায়বিচার ও ঔপনিবেশিক ক্ষমতার সম্পর্ক—এসব বিষয়কে কেন্দ্র করে এগোবে সিরিজটির গল্প।

আ প্যাসেজ টু ইন্ডিয়া যৌথভাবে প্রযোজনা করছে পার্টি প্রোডাকশনস, ওয়ার্কিং টাইটেল টেলিভিশন ও রিচি মেহতার প্রতিষ্ঠান আ প্যাসেজ পোস্ট। সিরিজটি বিবিসি ও সিবিসির জন্য নির্মিত হচ্ছে। এটি বিবিসি আইপ্লেয়ার, বিবিসি ওয়ান, সিবিসি টিভি ও সিবিসি জেমে প্রচারের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি যুক্তরাজ্য ও কানাডার আনুষ্ঠানিক যৌথ প্রযোজনা।

আপডেট সময় : ০১:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬