ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে বাসায় অভিযান, সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ গ্রেপ্তার

ফটোকার্ড ডাউনলোড

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য। তাঁর বিরুদ্ধে হত্যা, হামলা ও ভাঙচুরসহ প্রায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে ওই বাসায় অবস্থান করছিলেন তিনি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালেদ মনসুর। তিনি জানান, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও হত্যাসহ প্রায় ১৪টি মামলা রয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, বুধবার মধ্যরাতে উত্তরার করতোয়া বিল্ডিংয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানেই নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।

নুরুল ইসলাম নাহিদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাঁকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে টানা ১০ বছর তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিয়ানীবাজার থানায় দুটি এবং গোলাপগঞ্জ থানায় তিনটি হত্যা মামলা রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ৫ আগস্টের সংঘর্ষে নিহত ময়নুল ইসলামের স্ত্রী শিরিন বেগম এবং নিহত রায়হান উদ্দিনের ভাই বোরহান উদ্দিন পৃথক দুটি হত্যা মামলা করেন। বিয়ানীবাজার থানা পুলিশ মামলা দুটি রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলামের (২৪) স্ত্রী খাদিজা মাহিরুল একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের ১১৯ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের নিহত মিনহাজের (২৩) বড় ভাই সাঈদ আলম এবং ঘোষগাঁও গ্রামের নিহত গৌছ উদ্দিনের ঘটনায় তাঁর ভাতিজা রেজাউল করিম পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন। এসব মামলাতেও নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপডেট সময় : ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬