ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসইউ লইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. তরুন লাল বেগী

ফটোকার্ড ডাউনলোড

সোনারগাঁও ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের বিশেষ সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে জনাব অ্যাডভোকেট তরুন লাল বেগী সংগঠনটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

আজ অনুষ্ঠিত এ বিশেষ সভায় উপস্থিত সদস্যরা তাঁর ওপর আস্থা ও বিশ্বাস রেখে সভাপতির দায়িত্ব অর্পণ করেন। তাঁর এ নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট সদস্যরা।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট তরুন লাল বেগীর যোগ্য নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় সোনারগাঁও ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন আরও গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা সংগঠনের সদস্যদের।

তাঁর নেতৃত্বে আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য, পেশাগত মর্যাদা ও কল্যাণে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট তরুন লাল বেগীকে সোনারগাঁও ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬