ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ফটোকার্ড ডাউনলোড

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পাগলা থেকে জগন্নাথপুরের যাওয়ার পথে সিচনি এলাকায় জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন নিহত হন।

শান্তিগঞ্জ থানার ওসি মো. আকরাম আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সুনামগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৮:৫২:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫