ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-আ.লীগ পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

কালকিনিতে বিএনপি-আ.লীগ পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

ফটোকার্ড ডাউনলোড
মাদারীপুরের কালকিনিতে বিএনপি-আ.লীগ পাল্টাপাল্টি ধাওয়া ও দুই শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে কালকিনি পৌর মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি সোলাইমান মাহমুদ।
ঘটনার পর ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

পাল্টাপাল্টি মিছিল থেকে সংঘর্ষের সূত্রপাত

পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রাম থেকে একটি মিছিল বের করেন।
মিছিলটি পৌর মাছ বাজার হয়ে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা একটি পাল্টা মিছিল বের করেন।
একপর্যায়ে উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে গেলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এ সময় উভয় পক্ষ থেকেই বৃষ্টির মতো হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে পুরো এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান।

রাজনৈতিক ও প্রশাসনিক বক্তব্য

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি বলেন, “আমরা শান্তিতে বিশ্বাস করি এবং কোনো দ্বন্দ্ব চাই না। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে।”
খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও মাদারীপুর এসআরবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। ওসি সোলাইমান মাহমুদ জানান, ঘটনাস্থলে পুলিশ ও এসআরবি মোতায়েন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিএনপি-আ.লীগ পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

আপডেট সময় : ১১:৩১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬