ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনমনে স্বস্তি ফেরাতে চাঁদাবাজ ও চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ঢাকাসহ সারাদেশে দ্রুতই শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান। বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানী ঢাকা থেকে এই বিশেষ অভিযান শুরু হয়ে পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। বর্তমানে চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী এবং দাগি আসামিদের একটি নিখুঁত ও নির্মোহ তালিকা তৈরির কাজ চলছে। তালিকা সম্পন্ন হওয়ামাত্রই তাদের আইনের আওতায় আনতে সাঁড়াশি অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী।

বিগত সরকারের সময় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ফ্যাসিস্ট শাসনামলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বিশেষ শাসনব্যবস্থার কারণে গুটিকয়েক লোকের অপকর্মের দায় পুরো প্রতিষ্ঠানটির ওপর এসে পড়েছে, যার জন্য সাধারণ পুলিশ সদস্যরা দায়ী নন।

তিনি আরও জানান, বর্তমান সরকার পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। ডিএমপির ৫০টি থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি সবার মধ্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় সংকল্প লক্ষ্য করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, “আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার হলো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আমূল পরিবর্তন আনা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।” তিনি দেশের সাধারণ মানুষকে পুলিশের এই অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই দৃশ্যমান পরিবর্তন আসবে এবং মানুষ পুলিশের সেবার ওপর আবারও পূর্ণ আস্থা ফিরে পাবে।

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

আপডেট সময় : ০২:০১:০০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬